দিল্লি বিস্ফোরণের পরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ইডি, একযোগে ২৫ জায়গায় অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি : হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ইডির হানা। দিল্লিতে বিস্ফোরণের পরে এই বিশ্ব বিদ্যালয়ের নাম এখন শিরোনামে। মঙ্গলবার সাতসকালে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ওখলা অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি বিস্ফোরণের পর থেকে তদন্তকারীদের নজরে রয়েছে এই আল ফালাহ বিশ্বলিদ্যালয়। পাশাপাশি আরও ২৫ জায়গায় অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। দিল্লি পুলিশের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালায়ের ওখলা অফিসের পাশাপাশি ট্রাস্টি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। মঙ্গলবার ভোর ৫টা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।  দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। যার ফলে তদন্তকারীরা প্রাতিষ্ঠানিক রেকর্ড, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক অনুমোদন পরীক্ষা করে দেখছেন। এই বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। 
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টিকে সন্ত্রাস মডিউলের কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি কোনও স্বীকৃতিপ্রাপ্ত নয় এবং স্বীকৃতির জন্য আবেদনও করেনি। আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। এই বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে দিল্লি বিস্ফোরণের একাধিক যোগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই কারণে আরও তথ্য জানতে নোটিশ জারি করা হয়। এবার বিশ্ববিদ্যালয়ের অফিসে গিয়ে শুরু হয়েছে তল্লাশি। দিল্লি বিস্ফোরণের ঘটনায় ধৃতদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সরাসরি যোগ ছিল। বিস্ফোরণে মৃত উমর লবীও এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল বলে জানা গিয়েছে। এই সন্ত্রাসের বীজ কত গভীরে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। 

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা