SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। গোটা দেশের মধ্যে যে যে রাজ্যে এসআইআরের কাজ শেষ হয়েছে সেখানে বিশেষ অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে এসআইআরের সময়ে যে যে ভোটারদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম তুলতে হবে। এমনই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এক সর্বভারতীয় দৈনিকে তেমনটাই প্রকাশিত হয়েছে।

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ফলে দেশজুড়ে ২০টি রাজ্যে ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছিল একাধিক বিরোধী রাজনৈতিক দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি ও আম আদমি পার্টি। তার মাঝেই এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এসআইআরের ফলে বাদ যাওয়া ভোটারের নাম তোলার সংক্রান্ত নির্দেশ গত ২৯ সেপ্টেম্বর লিখিতভাবে জানিয়েছিল নির্বাচন কমিশন। গতকাল, বৃহস্পতিবার এই বিষয়ে সমস্ত রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই নতুন করে বিশেষ অভিযানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR)-এর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখানকার সিইও (CEO), জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ERO) কাছে জাতীয় নির্বাচন কমিশন এমনই নির্দেশ পাঠিয়েছে। এই নির্দেশ অনুযায়ী, ভোটারতালিকার বাইরে থাকা এবং তরুণ বা প্রথমবারের মতো যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্যই বিশেষ শিবির করতে হবে। সেই কাজে লাগাতে হবে বিএলও-দের। এমনই নির্দেশ দিয়েছে কমিশন। অর্থাৎ এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলমের মতো রাজ্যে ফের ভোটারতালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার কাজ দ্রুত শুরু হবে। এরই সঙ্গে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলম, বিহারের মতো এসআইআর হওয়া রাজ্যগুলিকে আলাদা করে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে এসআইআর (SIR)-এর আগে ও পরে প্রকাশিত ভোটার তালিকাগুলির মধ্যে তুলনা করতে হবে। রাজ্যগুলিকে এমন ভোটারদের তালিকা তৈরি করতে বলা হয়েছে যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই সঙ্গে বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। এই কাজের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEOs) রাজনৈতিক দল বা তাঁদের বুথ-স্তরের এজেন্টদের সহায়তা নিতেও বলা হয়েছে।

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ