রাতের অন্ধকারে কুয়োতে পড়ে মৃত্যু হাতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের অন্ধকারে কুয়োতে পড়ে যায় হাতি। তবে চেষ্টা করেও তাঁকে আর প্রাণে বাঁচান গেল না। ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিশূরের ভেল্লাক্কারিথাডমে। মঙ্গলবার  গভীর রাতে একটি পুরুষ  হাতি পড়ে যায় কুয়োর মধ্যে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় উদ্ধারকর্মীরা। তবে তাদের সকল চেষ্টাকে বিফল করে মঙ্গলবার সকালে কুয়োর মধ্যে প্রাণ হারায় হাতিটি।

এক বন আধিকারিক জানিয়েছেন, রাত ২টো নাগাদ কুয়োর মধ্যে একটি পুরুষ হাতি আটকে পড়ে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকর্মীরা।তৎক্ষণাৎ মাটি খননকারী যন্ত্র দিয়ে দাঁতাল হাতিটিকে বের করে আনার চেষ্টা চালাছিল কর্মীরা।  পাশাপাশি হাতিটিকে বাঁচানোর জন্য স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে।  তবে তাদের চেষ্টাকে বিফল করে  ততক্ষণে কুয়োর মধ্যে প্রাণ হারায় হাতিটি। বর্তমানে বন আধিকারিকরা এখন হাতিটির মৃতদেহ কুয়ো থেকে  বের  করে আনার চেষ্টা চালাচ্ছে। তবে  মৃত্যুর সঠিক কারণ জানার  জন্য এটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আধিকারিক।

উল্লেখ্য, কেরালার ত্রিশূরের ভেল্লাক্কারিথাডম এলাকাটি বন্য হাতির আক্রমণের ঝুঁকিপূর্ণ।  প্রায়শই গ্রামবাসীদের ফসল নষ্ট করে দেয় হাতির দল। তবে হাতিটি কি করে কুয়োর মধ্যে পড়ে গেল তা নিয়ে বন দফতর তদন্ত শুরু করেছে।

তোলাবাজিতে ‘সংক্রমিত’ বিজেপির একাংশও, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করার নোটিস, ২৬ অগস্টের মধ্যে সরাতে হবে দোকান

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন