পুলওয়ামায়  নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ১ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায়। বৃহস্পতিবার জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে একজন জঙ্গি। তাঁর দেহ এখনও উদ্ধার করা যায়নি। মনে করা হচ্ছে, এখন আরও একজন জঙ্গি রয়েছে। তাঁকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

পুলওয়ামা জেলার আরশিপোরা এলাকায় চলছে তল্লাশি অভিযান। গোটা এলাকাকে ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, এদিন সকালে আরশিপোরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানতে পারে নিরাপত্তা বাহিনী। এরপরেই শুরু হয় তল্লাশি। সেইসময় সন্ত্রাসীরা আরশিপোরা এলাকায় গুলি চালানো শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। আর তাতেই প্রাণ হারান একজন জঙ্গি। নিরাপত্তা বাহিনী জানিয়েছে,’ উপত্যকায় শান্তি আনতে সন্ত্রাসীরা আমাদের বাধা দিতে পারবে না।‘

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বরাবর তৎপর নিরাপত্তা বাহিনী।সেই জন্যই  বর্তমানে নিরাপত্তা বাহিনী পুলওয়ামায় সন্ত্রাসী কার্যকলাপের ওপর নজর রাখছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশ রাজৌরি এবং পুঞ্চের সীমান্তবর্তী জেলাগুলি একটি সন্ত্রাসী মডিউলকে ধ্বংস করেছে।  এই মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন সাত জন, তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পরেই পুলওয়ামায় চলল গুলি।  

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?