অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মীকে গুলি করে খুন, সুপারি কিলার দিয়ে হত্যা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা নেই বলে বারবার অভিযোগ উঠছিল। কারণ উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, মধ্যপ্রদেশ–সহ নানা রাজ্যে খুন, ধর্ষণ, রাহাজানির খবর একাধিকবার সামনে আসছে। এবার এক অদ্ভূত খুনের ঘটনা সামনে এল। অবসরপ্রাপ্ত বায়ুসেনার এক কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পাঁচদিন আগেই এই বায়ুসেনা কর্মী অবসর পেয়েছিলেন কর্মস্থল থেকে। আর বৃহস্পতিবার পুলিশ দাবি করেছে যে, এই খুন ওই ব্যক্তির ছেলেরা করেছে। আর তা করতে উত্তরপ্রদেশের একজন পুলিশ সদস্য –সহ সুপারি কিলারদের ভাড়া করেছিল।

এদিকে এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। কারণ খুনে জড়িত খোদ উত্তরপ্রদেশের পুলিশ। যা কার্যত অনেকে কল্পনাও করতে পারছেন না। সেক্ষেত্রে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই খুন নিয়ে লোনি এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সিদ্ধার্থ গৌতম জানিয়েছেন, ২৬ ডিসেম্বর লোনি এলাকার অশোক বিহার কলোনিতে এই বায়ুসেনা কর্মী যখন বাড়ি ফিরছিলেন তখন দুই মোটরবাইক আরোহী গুলি করে। আর তাতেই নিহত হন যোগেশ (৫৮)। তিনি অবসরপ্রাপ্ত বায়ুসেনার কর্মচারী এবং বাগপত জেলার বাসিন্দা। খোদ বায়ুসেনা কর্মীর যদি এমন হাল হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, যোগেশ তাঁর ছেলেদের বাড়ি খালি করার কথা বলেছিলেন। কিন্তু সম্পত্তির লোভে ছেলেরা তাঁকে খুনের পরিকল্পনা করেছিল। বাড়ি খালি করে দিতে হবে শুনে বায়ুসেনা কর্মীর ছেলেরা তাদের এক প্রতিবেশী অরবিন্দকে (৩২) খুন করার সুপারি দেয়। অরবিন্দ এবং তার শ্যালক নবীন যে কৌশাম্বি জেলায় পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত সে এই গুলি চালিয়েছে। দফায় দফায় জেরায় অরবিন্দ স্বীকার করে নিয়েছে যে, সে এবং নবীন দুটি গুলি করেছিল যোগেশকে। মৃত্যু নিশ্চিত করতেই পর পর দুটি গুলি চালানো হয়েছিল। এরপর গ্রেফতার করা হয় অরবিন্দকে।

এছাড়া অরবিন্দকে গ্রেফতার করে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রিটের আদালতে পেশ করা হয়। অরবিন্দকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিভলবার পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং গুলিও উদ্ধার করেছে। তবে পুলিশ কনস্টেবল নবীন এবং তার দুটি ছেলেকে নিয়ে এখন গা–ঢাকা দিয়েছে। পুলিশ তাকে খুঁজছে। এই ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে। যদিও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কে রয়েছেন।

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘স্ত্রীকে গিয়ে বল…’, মুম্বইয়ে বডি শেমিংয়ের শিকার হতেই চাঁচাছোলা জবাব অভিনেত্রী অঞ্জলি আনন্দের

কিছুটা স্বস্তিতে অভিষেকের আপ্ত সহায়ক, সুপ্রিম কোর্টে বহাল সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০