প্রধানমন্ত্রী হতে পারেন এম কে স্ট্যালিন, জল্পনা উসকে দিলেন ফারুখ আবদুল্লা

বুধবারই ৭০ পেরিয়ে একাত্তর বছরে পা রাখলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি,চেন্নাই: আগামী লোকসভা ভোটে শেষ পর্যন্ত বিরোধী শিবির জোট বাঁধলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কে মুখ হবেন তা নিয়ে জল্পনা চলছে। রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল থেকে নীতীশ কুমার-একাধিক নাম উঠে এসেছে। এবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হয়ে ব্যাট ধরলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা বুধবার বলেছেন, ‘বিরোধী জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হতে পারেন এম কে স্ট্যালিন।’

এদিনই ৭০ পেরিয়ে একাত্তরে পা রেখেছেন করুণানিধি পুত্র। আর তামিলনাডুর মুখ্যমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হাজির থাকতে চেন্নাইয়ে উড়ে এসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লারা। আমন্ত্রণ জানানো হলেও নিজের জন্মদিন থাকায় আসতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শারীরিক অসুস্থতার কারণে আসেননি এনসিপি নেতা শরদ পওয়ারও। যদিও প্রিয় নেতার জন্মদিন স্মরণীয় করে রাখতে চেষ্টার কসুর রাখেননি ডিএমকে’র কর্মী-সমর্থকরা।

এদিন স্ট্যালিনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নয়া বিতর্ক উসকে দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ‘আগামী লোকসভা ভোটে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ কে?’ জবাবে উপত্যকার বর্ষীয়ান নেতা বলেন, ‘লোকসভা ভোটের পরেই যোগ্য নেতাকে বেছে নেওয়া হবে। যিনি দেশকে ঐক্যবদ্ধ করতে পারবেন।’  তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী হতে পারেন কিনা জানতে চাওয়া হলে ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা বলেন, ‘কেন নয়?’

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর