বাবা মায়ের ঝগড়ার খেসারত দিল চারটি প্রাণ, সন্তানদের নিয়ে ট্রেনের তলায় যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ট্রেনের ধাক্কায় নিহত হলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি এবং তার চার ছোট ছেলে নিহত। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। তিন থেকে নয় বছর বয়সী দুই শিশু চিৎকার করে উঠলেও বাবা শক্ত করে ধরে রেখেছিলেন তাদের হাত। ফলে এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পিষে যান সকলেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

বিহারের বাসিন্দা মনোজ মাহাতো স্ত্রী প্রিয়ার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান বলে অভিযোগ। মাহাতো স্ত্রীকে বিশ্বাস করতেন না। তাঁর ধারণা ছিল স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এই নিয়ে প্রায়ই অশান্তি হত দম্পতির মধ্যে। মঙ্গলবার সকালেও তাদের ঝগড়া হয়। মনোজ চার ছেলে পবন (১০), কারু (৯), মুরলি (৫) এবং ছোটু (৩) – কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বলে যান শিশুদের নিয়ে পার্কে যাচ্ছেন। কিন্তু পার্কে যাওয়ার পরিবর্তে তিনি শিশুদের নিয়ে রেললাইনে যান। যাওয়ার পথে চিপস, ঠান্ডা পানীয় কিনে দেন।

তারা পাঁচজন রেললাইনের কাছে একটি ফ্লাইওভারের নীচে প্রায় এক ঘন্টা অপেক্ষা করেন। ট্রেন আসার সময় হলে মনোজ মাহাতো চার ছেলেকে নিয়ে রেললাইনের উপর দাঁড়ান। মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা শিশুদের চিৎকার করতে দেখেন। শিশুরা ব্বাবার হাত ছাড়িয়ে চলে যেতে চাইছিল, কিন্তু বাবা তাদের যেতে দেননি। এদিকে ছুটে আসছিল স্বর্ণমন্দির এক্সপ্রেস। একসময় পাঁচজনই ট্রেনের চাকায় পিষে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের।

পুলিশ জানিয়েছে যে ঘটনাটি দুপুর ১২.৫৫ নাগাদ ঘটে। প্রত্যক্ষদর্শীরা মনোজ মাহাতো নামে মধ্য বয়সী ওই ব্যক্তিকে রেললাইন ধরে হেঁটে যেতে দেখেছিলন। তাঁর দুই কাঁধে ছিল দুটি শিশু, অন্য দু’জনের হাত ধরা ছিল। লোকো পাইলট বারবার হর্ন দিয়ে সতর্ক করলেও মনোজ রেলের ট্র্যাক থেকে সরে দাঁড়ায়নি। পুলিশের একটি দল খবর পেয়ে এসে মৃতদেহগুলি ট্র্যাক থেকে সরিয়ে দেয়। তাঁর পকেটে স্ত্রীর ফোন নম্বর সহ একটি চিরকুট ছিল। প্রিয়া যখন স্বামী ও সন্তানদের মৃতদেহ দেখেন তখন তিনি অজ্ঞান হয়ে যান।

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর