মুম্বইয়ে উদিত নারায়ণের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১, কেমন আছেন গায়ক?

৬ জানুয়ারী, রাত ৯.১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে অবস্থিত স্কাইপ্যান আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই আবাসনের ১১ তলায় থাকেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শানের পর এবার কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের মুম্বইয়ের বিল্ডিংয়ে আগুন! ৬ জানুয়ারী, রাত ৯.১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে অবস্থিত স্কাইপ্যান আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই আবাসনের ১১ তলায় থাকেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত অবস্থায় উদিত নারায়ণের প্রতিবেশী রাহুল মিশ্রকে (৭৫) মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই তিনি শ্বাসকষ্টের কারণে মারা যান। গায়কের একজন ৩ বছর বয়সী আত্মীয়, রৌনক মিশ্রও আগুনে গুরুতর আহত হয়েছেন।

আগুন লাগার ৪৫ মিনিট পরে রাত ১০.০২ মিনিট নাগাদ ওই বিল্ডিংয়েরই একজন নাগরিক দমকলকে খবর দেয়। মুম্বই ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ঠিক ১.৪৯ নাগাদ পুরোপুরিভাবে আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। ঘটনায় প্রায় আটটি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। একটি প্রতিবেদন অনুসারে, উদিত নারায়ণের প্রতিবেশী, রাহুল মিশ্রের ফ্ল্যাটে একটি বৈদ্যুতিক সরঞ্জামের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে তিনি মারা যান।

আবার বিল্ডিংয়ের একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, রাহুল মিশ্রের পরিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়েছিলেন। সেখান থেকেই দাউ দাউ করে পর্দায় আগুন লেগে যায়। এরপর রাহুল মিশ্রের স্ত্রী দৌড়ে নীচে নেমে সাহায্যের জন্য চিৎকার করেন। তৎক্ষণাৎ ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতৈ দেখা যায়, বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আগুনে অ্যাপার্টমেন্টের দুটি ঘর ধ্বংস হয়ে গিয়েছে। সেই মুহূর্তে আবাসিক বিল্ডিংয়ের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে আগুনের সময় উদিত নারায়ণ নিরাপদ ছিলেন বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। গায়ক এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি শেয়ার করেননি। দিন কয়েক আগে গায়ক শানের বিল্ডিংয়েও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানেও একজন মারা গিয়েছিলেন।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের