ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে, ৫ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ তিন নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে  উত্তরপ্রদেশের বালিয়া।  সেখানে পাঁচ বছরের  শিশু কন্যাকে ধর্ষণ করল তিন কিশোর । জানা গিয়েছে, ১৬ অক্টোবর সন্ধ্যায় কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনাটি ঘটে।  ধর্ষণকাণ্ডে জড়িত  অভিযুক্তরা হলেন বছর ৬, ১৩ ও ১৬ বয়সী কিশোর। ইতিমধ্যেই  তিনজনকে আটক করেছে পুলিশ।

এই ধর্ষণ প্রসঙ্গে পুলিশ সুপার বিক্রান্ত বীর জানিয়েছেন, বাড়ির ছাদে ওই শিশু কন্যাকে ধর্ষণ করে তিন কিশোর। আর আটক তিনজনই ওই বাড়ির ভাড়াটিয়া।   ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক দল।  ইতিমধ্যেই তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে, স্টেশন হাউস অফিসার যোগেন্দ্র বাহাদুর সিং জানিয়েছেন, ধর্ষণের ঘটনার পর ওই শিশুকন্যার মা পুলিশের কাছে এসে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে দায়ের হয়েছে মামলা ।

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বর মাসে  বালিয়ার সদর কোতোয়ালি থানা এলাকার সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। এরপর নির্যাতিতা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার বাবা-মাকে পুরো ঘটনাটি জানায় । পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে নাবালককে  আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এই ঘটনার এক মাস কাটতে না কাটতে ফের উত্তরপ্রদেশের বালিয়া এলাকায় ঘটল ধর্ষণের ঘটনা। বারবার একই জায়গায় কী করে ধর্ষণের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?