Loading live market data...
Loading active stocks...
Connecting...

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ই-কমার্স সংস্থা এবার আর্থিক লেনদেনের ব্যবসাতেও পা রাখতে চলেছে। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (এনবিএফসি) হিসাবে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেয়েছে ই-কমার্স সংস্থাটি। ফলে এখন থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি গ্রাহকদের ঋণ মঞ্জুর করতে পারবে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, এনবিএফসি লাইসেন্স পাওয়ার ফলে গ্রাহকদের আরও আকর্ষণ করতে পারবে ই-কমার্স সংস্থাটি

দেশের অনলাইন শপিংয়ে ক্রমশই লড়াই জমে উঠেছে। ফ্লিপকার্ট-অ্যামাজনের মতো বহুজাতিক ই-কমার্স সংস্থাকে টেক্কা দিতে বাজারে পা রেখেছে রিলায়েন্সের জিও মার্ট, টাটার বিগ বাস্কেট, জোমাটোর ব্লিঙ্কিট সুইগির ইনস্টামার্ট, মিশো সহ আরও একাধিক সংস্থা। ফলে খানিকটা চাপে পড়েছে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো বহুজাতিক সংস্থাগুলি। যদিও গ্রাহকদের ধরে রাখতে মাসিক সহজ কিস্তিতে পণ্য কেনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছাড়া বেঁধে ‘এখন কিনুন, পরে দাম মেটান’ (বাই নাউ, পে লেটার) প্রকল্পও চালু করেছে। পাশাপাশি অ্যাক্সিস এবং আইডিএফসি ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যক্তিগত ঋণ প্রদান করছে। কিন্তু মুশকিল হল তৃতীয় পক্ষের সঙ্গে গাঁটছাড়া বাঁধায় তাদের দেওয়া শর্ত ও উচ্চ সুদের হার মেনে চলতে হচ্ছিল গ্রাহকদের। ফলে খুব একটা সুবিধা করত পারছিল না।

তাই নিজেদের গ্রাহকদের শুদু পণ্য কেনার জন্য, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে এনবিএফসি লাইসেন্স চেয়ে আবেদন জানিয়েছিল ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। সেই আবেদন মঞ্জুর হয়েছে। এনবিএফসি লাইসেন্স পাওয়ায় সরাসরি ঋণদান করার সুযোগ মিলল। সূত্রের খবর, ফ্লিপকার্ট তার ই-কমার্স সাইটের পাশাপাশি  ফিনটেক অ্যাপ্লিকেশন, সুপার.মানির মাধ্যমে সরাসরি ঋণ প্রদানের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি বিক্রেতাদের জন্য অর্থায়নের বিকল্পগুলিও প্রসারিত করবে। এই কার্যক্রমগুলি কয়েক মাসের মধ্যে শুরু হওয়ার আশা করা হচ্ছে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত