রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি:  মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই যাঁদের দায়িত্ব, তাঁদের বিরুদ্ধেই যদি ওঠে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজন পুলিশ ও দুজন সিআরপিএফ জওয়ানকে। এমনই একটি অভিযোগ সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে মহিলাদের নিরাপত্তা এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা। অভিযোগ সামনে আসতেই তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। কারণ, সাধারণ মানুষের বিপদে যাঁদের পাশে থাকার কথা, তাঁদের বিরুদ্ধেই যখন এমন গুরুতর অভিযোগ ওঠে, তখন নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থার প্রশ্নও সামনে আসে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুরে একটি ফার্মহাউসে।  ২৪ বছরের এক  তরুণীকে  গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই পুলিশকর্মী এবং দুই CRPF  জওয়ানকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর এক মহিলা পরিচিতের মাধ্যমে তরুণীর CRPF-এর এক ইন্সপেক্টরের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ধর্মীয় স্থান ঘুরতে যাওয়ার কথা বলে ২১ সেপ্টেম্বর তাঁকে সোনিপতে ডাকা হয়। সেখান থেকে তাঁরা মিরাটে যান। পরে CRPF-এর আরও এক হেড কনস্টেবল তাঁদের সঙ্গে যোগ দেন। অভিযোগ, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই দুই CRPF কর্মী মহিলাকে গাড়িতে করে হাসানপুর নিয়ে যান। পথে তাঁদের সঙ্গে যোগ দেন হাসানপুর থানার এক সাব-ইন্সপেক্টর। এরপর তাঁকে আটরাসি-হাসানপুর রোডের একটি ফার্মহাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। 

আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

মহিলার অভিযোগ, ফার্মহাউসে খাবার ও মদ পৌঁছে দেন এক পুলিশ হেড কনস্টেবল। এরপর তিন অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। চতুর্থ অভিযুক্তও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। সেই সময় কোনওরকমে তাঁকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন মহিলা। এরপর অনলাইনে পুলিশ হেল্পলাইন নম্বর খুঁজে প্রায় ভোর ৬টা নাগাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে হাসানপুর ও রাজাবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় অপহরণ বা প্রলোভন এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। চারজনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমরোহার পুলিশ সুপার লক্ষ্মণ সিং যাদব। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২