ছত্তিশগড়ের নয়া মুখ্যমন্ত্রী আদিবাসী নেতা বিষ্ণুদেও সাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত দিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাই । প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন সাই। আগামী বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগে জাতিগত সমীকরণ ঠিক করতে এবং ওবিসি, আদিবাসী এবং আদিবাসী ভোটারদের আকৃষ্ট করার জন্য বিজেপি তাঁকে প্রার্থী করেছিল।

রবিবার রায়পুর দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন বিজেপির পর্যবেক্ষকরা। বৈঠকে ছিলেন ছত্তিশগড়ের বিজেপি সাংসদরাও। মুখ্যমন্ত্রী নির্বাচনে তাঁদের মতামত নেওয়া হয়। আদিবাসী সম্প্রদায়ের সাই ১৯৮০ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত। বর্তমানে ছত্তিশগড় বিধানসভার কুঙ্কুরি কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। ২০২০ সালে বিষ্ণুদেও সাই বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আরএসএস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সাথে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

উল্লেখ্য, ছত্তিশগড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা রয়েছে। বিজেপি আদিবাসী প্রার্থীর দিকে ঝুঁকছে তা নিয়ে আগেই উঠেছিল জল্পনা। আর এবার সেই জল্পনাই সত্যি হল। ৩ ডিসেম্বর চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। তার এক সপ্তাহ পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হল।  শুধু তাই নয় তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ছত্তিশগড়ই প্রথম রাজ্য যেখানে বিজেপি নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা