গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি:  উৎসবের আনন্দের মাঝেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমিয়ে থাকা মানুষের উপর আচমকাই ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু  হয়েছে ৪ জনের। মুহূর্তের মধ্যে উৎসবের পরিবেশ বদলে গিয়েছে শোকের আবহে। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মান্ডলা জেলার হিরাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ উৎসব উপলক্ষে এলাকায় প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সেখানে আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছিল। গণেশ ঠাকুর বিসর্জনের পর বেশ কয়েকজন প্যান্ডের মধ্যে ঘুমিয়ে ছিলেন।  সেই সময়ই বিদ্যুতের তার আচমকা ছিঁড়ে পড়ে ঘটে বিপর্যয়। প্যান্ডেলের মধ্যে যারা ছিলেন তাঁরা কিছু বুঝে ওঠার আগেই  বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে তার মধ্যেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন দুজ। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।   

ঘটনার প্রকৃত কারণ এবং বিদ্যুৎ সংযোগে কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

বন্দে ভারত থেকে নামতেই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা! চাঞ্চল্য হাওড়া স্টেশনে

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?