ঠিক যেন সিনেমা! ৩০ বছর আগে হারিয়ে যাওয়া রাজু ফিরে পেল তাঁর বাবা-মাকে

ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায়। কিন্তু কীভাবে হারিয়ে গিয়েছিল ওই যুবক? জানা যায়, ৩০ বছর আগে বোনকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আচমকা উধাও হয়ে যান ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ছেলে, ৩০ বছর পরে বাড়ি ফিরে চমকে দিলেন যুবক। কি ভাবছেন, কোনও সিনেমার ঘটনা বলছি। যদিও সিনেমাতেই এমন কাল্পনিক ঘটনা দেখা যায়। যেখানে বাবা-মায়ের সঙ্গে হয়তো ছাড়াছাড়ি হয়ে গেল ছেলের, বা কোনও মেলাতে সন্তানকে রেখে হারিয়ে গেল বাবা মা, প্রায় ৫০ বছর পর বাবা-মায়ের সঙ্গে দেখা হল ছেলের, কোনও প্রমাণের দ্বারা ছেলেকে শনাক্ত করল তাঁরা। এমন কাল্পনিক ঘটনা কেবলমাত্র সিনেমাতেই দেখা যায়। কিন্তু এবার এমনই ঘটনা বাস্তবে ঘটল! ৩০ বছর পর বাড়ি ফিরে এল নিখোঁজ হওয়া যুবক। তাঁকে পেয়ে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায়। কিন্তু কীভাবে হারিয়ে গিয়েছিল ওই যুবক? জানা যায়, ৩০ বছর আগে বোনকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আচমকা উধাও হয়ে যান ওই যুবক। একমাত্র ছেলে নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের লোকজন তাঁকে অনেক খুঁজেছেন কিন্তু সকলের সর্বাত্মক চেষ্টা বৃথা হয়।

এরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে গোটা বিষয়টা জানানো হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পায়নি পুলিশ। একমাত্র ছেলের আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনাটিতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল পরিবার। শিশুটির বাবাও সময়ের অগ্রগতিতে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায়। কিন্তু হঠাৎ ৩০ বছর পর পরিবারের খোঁজে গাজিয়াবাদ পৌঁছে যান হারিয়ে যাওয়া রাজু। এরপর নিজের পরিবারের কাছে পৌঁছতে গাজিয়াবাদের খোদা থানায় পৌঁছান রাজু। যেখানে সে পুলিশের কাছে গিয়ে নিজের হারিয়ে যাওয়ার পুরো অগ্নিপরীক্ষার কথা জানায়। পরে পুলিশ রাজুকে বাড়িতে নিয়ে যায়। রাজু জানিয়েছে, ৩০ বছর আগে বোনকে নিয়ে স্কুলে গিয়েছিল সে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় বোনের ওপর রাগ করে রাস্তায় বসে পড়েছিল রাজু। এরপর বোনের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে তাঁরা লুকোচুরি শুরু করেন। সেই সময়েই মাঝ রাস্তা থেকে রাজুকে টেম্পোতে তুলে নিয়ে যায় কয়েকজন। তাকে নিয়ে যাওয়া হয় রাজস্থানের জয়সলমীরে। যেখানে তারা জোরপূর্বক ছাগল-ভেড়া চড়ানোর কাজ করায় রাজুকে দিয়ে। কাজ থেকে ফেরার সময় তাকে খেতে রুটি দেওয়া হত এবং তারপর বেঁধে রাখা হত। ধীরে ধীরে ৩০ বছরের সময় কেটে যায়। নিখোঁজ রাজু, সেখানেই শৈশব থেকেই বড় হয়ে ওঠেন, কিন্তু তাঁর স্মৃতি দুর্বল হয়নি।

বাবা-মা এবং গাজিয়াবাদ জেলায় তাঁর বসবাসের ঠিকানা সবটাই মনে রেখে দিয়েছিলেন রাজু। কয়েকদিন আগে রাজুর কাছে কিছু লোক ছাগল কিনতে আসেন। এবং তাদের সহায়তায় সে তাদের টেম্পোতে লুকিয়ে সেখান থেকে পালিয়ে গাজিয়াবাদে আসেন। যুবকটি প্রথমে তাঁদের সঙ্গে দিল্লি পৌঁছয়, এরপর তাঁরা তাকে গাজিয়াবাদের ট্রেনে উঠিয়ে দেয়। তবে গাজিয়াবাদে পৌঁছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কারণ তাঁর শেষ দেখা গাজিয়াবাদ এখন পুরোপুরি বদলে গেছে। এরপর পরিবারের খোঁজে গাজিয়াবাদের খোদা থানায় পৌঁছন রাজু। এরপর খোদা থানা পুলিশ তার পরিবারের খোঁজ শুরু করে। পুরো বিষয়টি পুলিশ সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিল। এরপর পুলিশ জানতে পারেন যে, ৩০ বছর আগে সাহিবাদ থানায় ১২ বছরের একটি শিশুর নিখোঁজ হওয়ার এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরেই পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের সঙ্গে দেখা করতেই লোকজন তাকে চিনতে পারে। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছেলেকে ফিরে পাওয়ার পরে রাজুর মামা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাঁরা রাজুর খবর জানতে পারেন। এরপর রাজুর কাছে তাঁর মা লীলাবতী তার ভাগ্নেকে নিয়ে সেখানে পৌঁছান। পরে রাজুকে চিনতে পারে। পুলিশ তার ছেলের পরিচয় জানতে চাইলে সে জানায় তার ছেলের হার্টের কাছে তিলের চিহ্ন রয়েছে। এছাড়া তার সন্তানদের মাথায়ও একটি গর্ত ছিল। এসব চিহ্ন রেখে রাজুকে চিনতে পারেন তাঁর মা।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির