আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উৎসবের মরসুমে ব্যাপক কেনাকাটা, সেপ্টেম্বরে জিএসটি আদায় ১.৮৯ লক্ষ কোটি

নিজস্ব প্রতিনিধি: সামনেই লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনার আগেই উপচে পড়ল সরকারি কোষাগার। সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে আগের বছরের তুলনায় ৯.১ শতাংশ বেড়েছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায়ের পরিমাণ। এই মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে মোট ১.৮৯ লক্ষ কোটি টাকা। জিএসটির পরিকাঠামো বদলের পরেও বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের পিছনে উ‍ৎসব মরসুমের বিপুল কেনাকাটা রয়েছে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

উ‍ৎসবের মুখের আমআদমিকে স্বস্তি দিতে পণ্য ও পরিষেবা করে বিশেষ সংশোধন করেছে মোদি সরকার। একাধিক ক্ষেত্রে জিএসটি কমানো হয়েছে। তাছাড়া জিএসটিকে চারস্তর থেকে দুই স্তরে নামিয়ে আনা হয়েছে। ৩৭৫টি পণ্য সস্তা হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কমার প্রভাব কোষাগারে পড়বে বলেও আশঙ্কা করেছিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বার বার দাবি করেছেন ‘জিএসটি কাঠামোয় বদলের ফলে রাজ্য সরকার বছরে ২০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির মুখে পড়তে চলেছে। তবে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে ওই ক্ষতি মেনে নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছিল ২২.০৮ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল রাজস্ব আয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত অগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছিল ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। সেপ্টেম্বরে তা আরও বেড়েছে। তবে উ‍ৎসবের মরসুমে কেনাকাটার ধুম লাগায় জিএসটি কমার ধাক্কা অনুবূথ হয়নি বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তবে চলতি মাসেই বোঝা যাবে জিএসটির কাঠামো বদলের কতটা প্রভাব সরকারি কোষাগারে পড়ল।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ