সরকারের ৪৮০০০ কোটি টাকা ক্ষতি, কিন্তু জিএসটি কমে আপনি হয়ে উঠবেন ধনী- কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: জিএসটি সংস্কারের ফলে সরকারের প্রায় ৪৮,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু ভারতের মধ্যবিত্ত শ্রেণির জন্য নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের উপর থেকে  জিএসটি মুকুব আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছে। জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। অনেক পণ্যের দাম কমতে চলেছে। ফাইনান্স সেক্টরের এক বিশেষজ্ঞ  শরণ হেগড়ের মতে, ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা নতুন জিএসটি ব্যবস্থা রাজস্ব বাড়ানোর জন্য করা হয়নি, বরং মানুষ যাতে খরচ বাড়াতে পারে সেই জন্য করা। এটি মধ্যবিত্তের ব্যয় ক্ষমতা বৃদ্ধির জন্যই তৈরি।

জিএসটি ২.০-তে জনগণের জন্য ব্যবস্থাটি আরও সহজ করা হয়েছে। এর মধ্যে ৫%, ১২% জিএসটি স্ল্যাব রাখা হয়েছে। আগে ৫%, ১২%, ১৮%, ২৮% -এই চারটি স্ল্যাব ছিল। একই সঙ্গে, বিলাসবহুল এবং নেশাজাত দ্রব্যের জন্য এই হার ৪০% নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে জিএসটি বাস্তবায়নের পর থেকে এটি সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন ।

পিডব্লিউসি-র প্রাক্তন পরামর্শদাতা হেগড়ে লিংকড ইনে লিখেছেন যে এই নতুন ব্যবস্থা ছোট ব্যবসার উপর বোঝা কমিয়ে আনবে এবং গড় ভারতীয়দের দৈনন্দিন খরচও কমবে। যার ফলে আপনি অর্থ সাশ্রয় করতে পারবেন এবং নিজে স্বপ্ন পূরণ করতে পারবেন। জিএসটি সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হল গ্রাহকরা প্রায় সঙ্গে সঙ্গেই এর প্রভাব অনুভব করতে শুরু করবেন। জীবন ও চিকিৎসা বীমা অনেক সস্তা হয়ে ।

আনুমানিক ৪৮,০০০ কোটি টাকার কর ক্ষতি হয়েছে সরকারের। কিন্তু এই টাকাস আসলে ক্ষতি নয়, গ্রাহকদের কাছে ফিরে আসা অর্থ। যার ফলে সম্ভাব্যভাবে ২ লক্ষ কোটি টাকা পর্যন্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে সরকার কম হার, সহজ নিয়ম, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ডের মতো অর্থনীতিতে বেশি খরচের সূত্রের উপর বাজি ধরছে। আসল সুবিধা তাৎক্ষণিক রাজস্ব নয়, বরং অর্থনৈতিক গতি। আপনি যদি এসি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আপনি যদি বেশি বীমা প্রিমিয়াম পরিশোধ করেন, তাহলে স্বস্তির জন্য প্রস্তুত থাকুন। কর সংস্কারের কারণে আপনি এখন আরও অনেক বেশি টাকা সাশ্রয় করতে পারবেন।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?