গুরুগ্রাম যেন ফুটন্ত কড়াই, তাপমাত্রা ৪৮ ডিগ্রি

রেড অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  অস্বাভাবিক গরমে জ্বলছে গুরুগ্রাম। রবিবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। সাম্প্রতিক অতীতে গুরুগ্রামে এরকম গরম কবে পড়েছিল, তা স্মরণ করতে পারছে না সেখানকার বাসিন্দারা। মৌসম ভবন সেখানে রেড অ্যালার্ট জারি করেছে।

মৌসম ভবনের অন্যতম শীর্ষকর্তা নরেশ কুমার জানিয়েছেন, ‘গুরুগ্রামে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা হ্রাস পাওয়ার কোনও সম্ভাবনা নেই। সে কারণে গুরুগ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বভাগে।’

দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় দিনের তাপমাত্রায় আগামী কয়েকদিনের মধ্যে রকমফের ঘটবে না বলে জানিয়েছেন নরেশ কুমার  । রাতের তাপমাত্রার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার আশপাশের মধ্যে ঘোরাফেরা করবে। কোনও কোনও অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৩৯ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনের এই শীর্ষকর্তা আরও বলেন, আগামী কয়েকদিন পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ভারতের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলবে।দিল্লির ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত সতর্কতা প্রত্যাহার করা হবে না। ওই সব এলাকার বাসিন্দাদের বলা হচ্ছে, বিশেষ প্রয়োজন না হলে তারা যেন বাড়ির বাইরে না যান।

উল্লেখ করা যেতে পারে, তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তাঁর বেশি হলেই তাপপ্রবাহ শুরু হয়েছে বলে ধরা হয়।

আরও পড়ুন ঝড়- বৃষ্টি- বজ্রপাত কলকাতায় মঙ্গলবার, কমলা সতর্কতা উত্তরবঙ্গে

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…