ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জেলের বাইরে ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিম সিং। ২১ দিনের জন্য প্যারোল ফার্লো মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার ভোরে রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন তিনি। এই নিয়ে ১৭ বার জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, রাম রহিমকে বারবার এত দীর্ঘ সময়ের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে কেন?

মঙ্গলবার সকাল ৬ টা ৫ মিনিট নাগাদ সুনারিয়া জেল থেকে বেরোন রাম রহিম। জেল চত্বর ছাড়ার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে নিজের অনুগামীদের সঙ্গে তিনি হরিয়ানার সিরসায় অবস্থিত সাচ্চা সৌদার আশ্রমের উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে, ২১ দিনের এই ছুটির পুরো সময়টাই তিনি সিরসার আশ্রমে কাটাবেন। উল্লেখ্য, সাধ্বী যৌন শোষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছেন গুরমীত রাম রহিম সিং। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে তিনি কারাবাস করছেন। যদিও এর আগেও একাধিকবার প্যারোল ও ফার্লোতে জেলের বাইরে এসেছেন ডেরা প্রধান। বারবার তাঁর জেলমুক্তি নিয়ে অতীতেও প্রশ্ন তুলেছে বিভিন্ন বিরোধী দল এবং সামাজিক সংগঠন। এবারও ২১ দিনের ছুটি মঞ্জুর হওয়ার পর সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। অন্যদিকে, রাম রহিম সিরসার আশ্রমে পৌঁছনোর পর সেখানে বিপুল সংখ্যক অনুগামীর ভিড় হতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে তাঁর প্যারোল-ফার্লোর শর্তগুলি মানা হচ্ছে কি না, সে বিষয়েও নজর রাখা হবে।

আরও পড়ুন: ‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

রাম রহিমের এই জেলমুক্তিকে তীব্র কটাক্ষ করেছেন হোশিয়ারপুরের বিধায়ক ব্রহ্ম শঙ্কর জিম্পা। তাঁর দাবি, গোটা বিষয়টি কার্যত ‘তামাশা’র মতো হয়ে দাঁড়িয়েছে। এমন গুরুতর মামলায় দণ্ডিত ব্যক্তিকে এভাবে বারবার প্যারোল দেওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ব্রহ্ম শঙ্কর জিম্পার অভিযোগ, এই ধরনের প্যারোলের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর শক্তিশালী ভোটব্যাঙ্ক থাকলে রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী প্যারোল মঞ্জুর করা হচ্ছে বলেই তাঁর মনে হয়। তিনি এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করে বিষয়টি নিয়ে বিচারবিভাগের নজরদারির দাবিও তুলেছেন।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা