হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার কুণ্ডলি-মানেসর-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। দুর্ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পালওয়াল জেলার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া টাটা পিকআপ ভ্যান ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানে মোট ২১ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা উত্তরপ্রদেশের মইনপুরী জেলা এবং সংলগ্ন এলাকার বাসিন্দা। কয়েক দিন আগে ধর্মীয় স্থান দর্শনের উদ্দেশ্যে তাঁরা বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তীর্থযাত্রার অংশ হিসেবে প্রথমে রাজস্থানের খাটু শ্যাম মন্দির ও সালাসার বালাজি মন্দিরে পুজো দেন তাঁরা। এরপর সোমবার মথুরা ও বৃন্দাবনে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে মইনপুরীর উদ্দেশে ফেরার পথে কেএমপি এক্সপ্রেসওয়েতে পৌঁছন তাঁরা। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ পালওয়াল এলাকায় আচমকাই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী।

আরও পড়ুন: মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গাড়ির ভিতর থেকে আহতদের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের দ্রুত পালওয়ালের জেলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন বিজয় সিং, রাজ কুমার, রেশমা দেবী, কমলা দেবী, সুধা এবং মহেশ। বাকি ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজও চলছে। একসঙ্গে এতজন পুণ্যার্থীর দুর্ঘটনায় পড়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও এলাকায়। কীভাবে রাস্তার ধারে ট্রাকটি দাঁড়িয়ে ছিল এবং পিকআপ ভ্যানটি কীভাবে সেটিতে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!