আমার থেকেও সুন্দর হয়ে যাবে! আতঙ্কে মহিলার হাতে খুন তিন নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে মানুষ সৌন্দর্য্যের পূজারী। তবে একথা যে সবার জন্য সত্য নয় তাও ঠিক। আসলে পৃথিবিতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। তাদের মধ্যে অনেকে যেমন সৌন্দর্য্যের পুজো করে তেমনই কেউ কেউ আবার ঈর্ষিতও হন। ক্রমে ক্রমে ঈর্ষা পরিণত হয় ঘৃণায়। সম্প্রতি হরিয়ানার পানিপথে ৩২ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার বিরুদ্ধে গত দু’বছরে তিনজন নাবালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার কারণ হিসাবে মহিলা জানিয়েছিলেন নাবালিকাদের সৌন্দর্য্য তাঁকে ঈর্ষান্বিত করে তুলেছিল। ঈর্ষা থেকে জন্ম নিয়েছিল ঘৃণা, তারপরেই খুনের সিদ্ধান্ত।

পুলিশ সূত্রে খবর, হত্যার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে তার নাম পুনম। তিন কিশোরীই পুনমের আত্মীয়। খুনের সন্দেহ যাতে তার উপর না পড়ে সেই জন্য মহিলা নিজের তিন বছরের ছেলেকেও হত্যা করে। পানিপথের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ভূপেন্দ্র সিং বলেন, “অভিযুক্ত ব্যক্তি মানসুক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদে পুনম জানায় যে, সে ভয় পেত এই তিনটি মেয়ে বড় হয়ে তার থেকেও বেশি সুন্দরী হবে বলে। সৌন্দর্য্যকে ঘৃণা করে সে। তাই যখনই কোনও সুন্দরী মেয়ে তার চোখে পড়ত, পুনম ঈর্ষান্বিত হয়ে পড়ত। মনে করত এরা বড় হয়ে তার থেকেও বেশি সুন্দরী হবে।”

বিয়ের পর থেকেই এমন ঈর্ষার জন্ম হয় পুনমের মনে। বেশিদূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পায়নি পুনম। মহিলা দাবি করেছিল দুর্ঘটনাজনিত কারণে তিন জনের মৃত্যু হয়েছে। কিন্তু জল ভর্তি ট্যাঙ্কে ডুবিয়ে তাদের খুন করা হয়। পুনম পুলিশকে জানায়, সে ২০২৩ সালে নিজের ননদের নয় বছরের মেয়েকে সোনিপতের ভাওয়ার গ্রামে বাড়ির একটি জলের ট্যাঙ্কে ফেলে ডুবিয়ে হত্যা করেছিল। তার পরিবার তাকে সন্দেহ করতে পারে এই ভয়ে, সে নিজের ৩ বছরের ছেলে শুভমকেও হত্যা করে। ২০২৫ সালের আগস্টে সেওয়াহ গ্রামেই ওই জলের ট্যাঙ্কে তুতো ভাইয়ের ছয় বছরের মেয়েকে ডুবিয়ে হত্যা করেছিল পুনম এমনটাই অভিযোগ। মানসিক বিকৃতির শিকার এই মহিলার সর্বশেষ শিকার ছিল তার ছয় বছরের বোনঝি। বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়ির স্টোররুমে তাকে হত্যা করে পুনম। এই মেয়েটির মৃত্যুর তদন্তে নেমে পুলিশ আসল রহস্যের উদঘাটন করে এবং পুনমকে গ্রেফতার করে।

ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি