সেনা ক্যাপ্টেন পরিচয়ে একাধিক মহিলার কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার মুসলিম যুবক

সেনা ক্যাপ্টেনের পরিচয়ে একাধিক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পুলিশের জালে ৪০ বছর বয়সী মুসলিম যুবক। ঘটনাটি লখনউয়ের হলেও প্রতারক উড়িষ্যার বালাসোরের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চমকপ্রদ ঘটনা! সেনা ক্যাপ্টেনের পরিচয়ে একাধিক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পুলিশের জালে ৪০ বছর বয়সী মুসলিম যুবক। ঘটনাটি লখনউয়ের হলেও প্রতারক উড়িষ্যার বালাসোরের বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থানার পুলিশ। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত হায়দার আলি, আর্মি ম্যাডিকেল কর্পসের অফিসার হার্তিক বেগলো পরিচয়ে মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতেন। আর মেয়েরাও তাঁর রূপ এবং চাকরি দেখে তাঁর প্রেমে পড়ে যেত।

এরপর বিভিন্ন কারণ দেখিয়ে তিনি তাঁদের কাছে টাকা চাইতেন। একবার টাকা পেয়ে গেলে, সেই মহিলার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতেন অভিযুক্ত হায়দার আলি। এবং অন্য রাজ্যে গিয়ে পরবর্তী লক্ষ্যের সন্ধান করতেন। পুলিশের কথায়, প্রেমিকাদের থেকে টাকা লুঠ করে বিলাসবহুল জীবনযাপন করতেন হায়দার। কিন্তু কথায় আছে না, ‘বার বার ঘুঘু খেয়ে যাও ধান, যেদিন ধরা পড়বে তোমার হবে সর্বনাশ’। সম্প্রতি লখনউয়ের এক মহিলার সঙ্গে একইভাবে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ওই যুবক। তাঁর কাছ থেকেও একইভাবে টাকা চান। তবে মহিলা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হচ্ছেন। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং তদন্ত করে পুলিশ যুবকের কুকীর্তি ধরে ফেলে।

তদন্তে পুলিশ জানতে পারেন, এর আগে অভিযুক্ত যুবকটি হায়দরাবাদ, কেরল, কর্ণাটক, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে সেনা কর্মকর্তার পরিচয়ে মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। এমনকী তিনি ইনস্টাগ্রামে একাধিক প্রোফাইল বানিয়ে মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করতেন। ইনস্টাগ্রামে ‘ইন্ডিয়ানকামান্ডোহারিক’, ‘আরমানবেগলো’, ‘আর্মিবেগলো’, ‘সৈনিক 3889’, নামক একাধিক প্রোফাইল বানিয়ে সেখানে আর্মি পোশাকে ধরা দিয়েছেন তিনি। পুলিশ এখন তাঁর প্রোফাইলগুলি জব্দ করেছে এবং তা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।

এছাড়াও পুলিশ হায়দারের কাছ থেকে একটি আর্মি ইউনিফর্ম, থ্রি-স্টার ফ্ল্যাপ, একটি আর্মি বেরেট, একটি জাল আধার কার্ড, একটি আর্মি ক্যান্টিন কার্ড এবং অন্যান্য অপরাধমূলক নথি উদ্ধার করেছে। এ বিষয়ে সিনিয়র পুলিশ অফিসার নিপুন আগরওয়াল জানিয়েছেন, অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, হায়দার সকল মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এবং সেই ছবি-ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের প্রতারণা করেছে। তাঁর আসল নাম হায়দার আলি বেগ। সে তার ধর্ম লুকিয়ে রেখে মেয়েদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হত।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের