২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চতুর্থবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেন। আগামী ২৬ নভেম্বর ( মঙ্গলবার) তিনি আরও একবার শপথ নেবেন। জানা গিয়েছে, ওইদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা ।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম জোট। জেএমএম, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং সিপিআই-এমএলকে নিয়ে বিধানসভা নির্বাচনের আগে  গঠিত হয়েছিল জোট। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, এই জোট পেয়েছে ৮১ সদস্যের বিধানসভা আসনের মধ্যে ৫৬টি।

জেএমএম ৩৪টি, কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি এবং সিপিআই-এমএল ২টি আসনে জয়ী হয়েছে। এই ফলাফল হতেই রাজ্যবাসীকে শনিবারই কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।  অন্যদিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির দরকার ছিল ৪১ টি আসন। কিন্তু সেখানে তাঁরা মাত্র ২১টি আসনে জয়ী হয়েছে।  যা ২০০০ সালের চেয়েও অনেকটাই কম। এখান থেকেই স্পষ্ট যে চলতি বছর বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডে মুখ থুপড়ে পড়েছে গেরুয়া শিবির ।

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?