প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতুয়া ভোট ধরতে বাংলায় আসার কথা রয়েছে। বিদেশ থেকে ফিরে বাংলায় আসবেন। কারণ ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। ইতিমধ্যেই এসআইআর করার জেরে একটা বড় জনমত বিজেপির বিপক্ষে গিয়েছে। সেটাকেই ফিরিয়ে আনতেই বঙ্গ–বিজেপির ভরসা সেই মোদিই। কিন্তু তিনি কি পারবেন?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে রাজ্য–রাজনীতিতে। যদিও মোদির সফরের পরই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসের শেষেই তাঁর আশার কথা। আর বাংলায় দু’‌দিন থাকার কথাও রযেছে।

এদিকে নয়াদিল্লি সূত্রে খবর, চলতি মাসের ২৯ এবং ৩০ তারিখ অমিত শাহ বাংলায় আসবেন। দু’‌দিন এখানে থেকে বঙ্গ–বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে বঙ্গ–বিজেপির নেতাদের থেকে শাহ জেনে নেবেন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দল কতটা প্রস্তুত রয়েছে। সাংগঠনিক শক্তি, বুথস্তরের পরিকল্পনা এবং সমন্বয় কতটা গড়ে উঠেছে জেনে নেবেন তিনি। তারপর নির্বাচনী স্ট্র‌্যাটেজি নিয়ে টোটকা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ এখন বাংলায় এসআইআর চলছে। তাতে বিস্তর গড়মিল দেখা দিয়েছে। বিজেপির বিপক্ষে বাংলা বিরোধিতার অভিযোগ উঠেছে। তাই এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে ডিসেম্বর মাসের ২০ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় আসার কথা। তারপরই স্বরাষ্ট্রমত্রীর এই সফর নিয়ে বঙ্গ–বিজেপির অন্দরে সাজ সাজ রব। প্রধানমন্ত্রী রানাঘাটের তাহেরপুরে সভা করবেন। তবে অমিত শাহ কোনও সভা করবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী যেখানে এসে সভা করবেন সেখানে ইতিমধ্যেই সভা করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রধানমন্ত্রী বাংলায় এসে কোন বার্তা দেন সেটাই এখন দেখার।

তাছাড়া তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে কোন টোটকা দেন বিজেপি নেতাদের সেটাও দেখার বিষয়। বিহার বিধানসভা নির্বাচন জেতার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, বিহার থেকে গঙ্গা বাংলায় বয়ে যায়। সেভাবেই বাংলা বিজয় হবে। কিন্তু তার আগেই বাংলার পরিস্থিতি বিজেপিকে ভাবিয়ে তুলেছে। কারণ ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার উপর বিরোধী দলনেতা বলেছিলেন, ১ কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়বে। তাদের নাম বাদ যাবে। যদিও নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে এমন দাবিতে জল ঢেলে দিয়েছে। আর বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে বহু ক্ষেত্রেই। সবমিলিয়ে জনমত বিপক্ষে যাবে ভেবেই এই পর পর বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১