হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব পেলেন বঙ্গ সন্তান, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ করেছেন। এই নিয়োগের ফলে হরিয়ানা, গোয়া এবং লাদাখ নতুন রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর পেয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বঙ্গসন্তান অধ্যাপক অসীম ঘোষ।

অধ্যাপক অসীম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। শিক্ষা ও প্রশাসন ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার জন্য তিনি সুপরিচিত। ১৯৪৪ সালে হাওড়ায় তাঁর জন্ম। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথমে স্নাতক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন অধ্যাপক অসীম কুমার ঘোষ। ১৯৯১ সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন। ১৯৯৬ সালে হন রাজ্য সম্পাদক। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৩-২০০৫ সাল পর্যন্ত ইনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুষ্পতি অশোক গজপতি রাজুকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজু ভারতীয় রাজনীতিতে একজন প্রবীণ এবং অভিজ্ঞ ব্যক্তি। বহু বছর ধরে সংসদ সদস্যও ছিলেন তিনি। তিনি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীও ছিলেন এবং কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের বিবিধ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

জম্মু ও কাশ্মীরের বিজেপি-পিডিপি জোট সরকারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রবীন বিজেপি নেতা কবীন্দ্র গুপ্তকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে সক্রিয়, ফলে প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। এই সমস্ত নিয়োগ দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর বলে বিবেচিত হবে।

এছাড়াও, রাষ্ট্রপতি লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর, ব্রিগেডিয়ার (ডাক্তার) বিডি মিশ্র (অবসরপ্রাপ্ত) এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি আগে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন