নিষিদ্ধ মদ পাচারের চেষ্টার দায়ে ঘোড়াকেই গ্রেফতার করল পুলিশ, নীতীশ রাজ্যের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে মদ নিষিদ্ধ। কিন্তু মদের চোরাচালান এখনও যে সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব হয়নি। চোরাকারবারীরা নতুন তো বটেই, অভিনব সব পদ্ধতি ব্যবহার করে মদের চোরাচালান চলে। পুলিশকে বোকা বানানোর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায় কারবারীরা। কখনও ট্রাকে লুকিয়ে, কখনও গাড়িতে, কখনও নৌকায় মদ নিয়ে পাচার করা হয়। কিন্তু বিহারের বেতিয়া জেলার নৌতান থানা এলাকা থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা কার্যত পুলিশকেও হতবাক করেছে।

এবার কোনও গাড়ি বা কোনও সন্দেহজনক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েনি। পরিবর্তে, পুলিশ একটি ঘোড়াকে আটক করেছে। মদ পাচার করে নিয়ে যাচ্ছিল ঘোড়া। ভাবছেন প্রতিবেদকের নিশ্চয় মতিভ্রম হয়েছে। কিন্তু এ খবর একেবারে যথার্থ।

অভিযোগ, ঘোড়াটিকে মদ পাচারের জন্য ব্যবহার করা হত। কিন্তু যে ব্যবহার করল তাকে পুলিশ ধরতে পারেনি। ঘোড়াটি এখন থানায় কয়েদীর ভূমিকায় রয়েছে। ঘটনাটি ঘটেছে নৌতান থানা এলাকার বৈরা পরাসৌনি গ্রামের কাছে।

পুলিশের কাছে খবর চিল, একটি ঘোড়ায় করে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল এলাকাটি ঘিরে ফেলে। অল্প সময়ের মধ্যেই পুলিশ দেখতে পায় একটি ঘোড়াকে। তার পিঠে চারটি বড় কার্টন বাঁধা। সেগুলো খোলা হলে দেখা যায়, তাতে রয়েছে একের পর এক বিদেশী মদের বোতল। পুলিশের তখন হাত পা বাঁধা। আসল মদের কারবারী তো পগারপাড়। মাছ না পেয়ে ছিপে কামড়ের মতো ঘোড়াটিকেই তাই নিয়ে যায় থানায়।

বর্তমানে তার স্থান হয়েছে নওটান থানায়। পুলিশ মদের চোরাকারবারীকে শনাক্ত করেছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সেই সঙ্গে জানার চেষ্টা চলছে যে এটি কার ঘোড়া, কে একে প্রশিক্ষণ দিয়েছিল, আর কে ছিল ঘোড়ার সাথে। যদিও এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি।

মদ বয়ে আনার অপরাধে থানায় ঘোড়া, এই খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। মানুষ নানা ধরণের মিম এবং মন্তব্য করা হচ্ছে। কেউ লিখছেন, “ঘোড়াটির মন খুব উদার, কে যে ওর উপর বোঝা চাপিয়েছিল।” কেউ আবার লিখেছেন, “এই প্রথম আমি কাউকে কোনও অপরাধ ছাড়াই থানায় যেতে দেখলাম।”

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

ভালবেসে বিয়ে করাই কাল! মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপর ঘটল ভয়াবহ কাণ্ড