আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই ধরনের মেসেজে ভুলেও ক্লিক করবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তে হয়ে যাবে খালি    

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে ব্যাংক জালিয়াতির শিকার হচ্ছেন বহু মানুষ। বিশেষত বৃদ্ধ বৃদ্ধাদের ডিজিট্যাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা লুট করছে প্রতারকরা। এখন আবার ফোনে প্রায়ই বিভিন্ন মেসেজ আসে। তাতে লেখা থাকে এই লিঙ্কে ক্লিক করলে আপনি জিতে নিতে পারেন বিপুল পরিমাণ টাকা। হোয়্যাটস অ্যাপে এই ধরনের মেসেজ আসলে ভুলেও ক্লিক করবেন না। আসলে হোয়্যাটস অ্যাপ এমনিতেও সর্বাধিক জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম। এই জন্য স্ক্যামাররাও এই প্ল্যাটফর্মকেই টার্গেট করে।

স্ক্যামাররা বিভিন্ন পদ্ধতিতে হোয়াটস অ্যাপের মাধ্যমে জালিয়াতি করে। তাঁর মধ্যে একটি হল APK file। জালিয়াতরা এই ফাইল সবাইকে পাঠায়। এই ফাইল কোনও না কোনও মেসেজ, ইনভেস্টমেন্ট প্ল্যান বা অন্য কোনও বিষয়ের হতে পারে।

স্ক্যামাররা ফাইল পাঠিয়ে মেসেজ গ্রাহককে বলে APK File ডাউনলোড করতে। তারপর বোলে লঞ্চ করতে। লঞ্চ করা মানেই ইনস্টল করা।

এইবারেই শুরু আসল খেলা। ইনস্টল করার সময় আপনার ব্যক্তিগত কিছু তথ্য চাওয়া হবে। যে মুহূর্তে আপনি আপনার তথ্য শেয়ার করবেন অ্যাপও তার খেলা শুরু করে দেবে।

APK File এর মাধ্যমে স্ক্যামাররা ভুয়ো অ্যাপ পাঠায়। এমনভাবে এই অ্যাপ তৈরি করা হয় যে আসল নকল বোঝার উপায় নেই। এই অ্যাপ যে শুধু আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে নেবে তাই নয়, খালি করে দেবে আপনার অ্যাকাউন্টও।

তাই আপনার কাছেও যদি কোনও অজানা অথবা জানা নম্বর থেকে APK File ডাউনলোড করার মেসেজ আসে তাহলে ভুলেও তা করবেন না। এরকম ভুয়ো ফাইল ডাউনলোড না করাই ভাল। আর এই সব ফাইল চেনাও কিন্তু খুব সহজ। এমন ফাইল যখন আপনার মেসেজ বক্সে আসবে দেখবেন শেষে .APK লেখা রয়েছে। যেরকম ফটোর শেষে JPEG, PNG থাকে সেরকমই।

 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ