শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: নৃশংস ঘটনা উত্তরপ্রদেশে। ২১ সেপ্টেম্বর ছিল বোনের বিয়ে। সেই উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলেন মহিলা। বিয়ের কয়েকদিন পরেও বাড়িতে আত্মীয়দের ভিড় । তার মাঝেই বৃহস্পতিবার ভয়াবহ কাণ্ড ঘটে যায় ওই বাড়িতে। স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হওয়া বিবাদ অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন গাজালা নামে এক মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তাঁর স্বামী ইরফানও আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার নানৌটা থানা এলাকার চামানজিলি মহল্লায় ।

জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে গাজালার সঙ্গে কাইরানার বাসিন্দা ইরফানের বিয়ে হয়েছিল। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের কোনও সন্তান ছিল না। পরিবার সূত্রে দাবি, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি তৈরি হত। তবে ঘটনার দিন ঠিক কী কারণে তাঁদের মধ্যে ঝামেলা বাধে, তা এখনও জানা যায়নি। গত ২১ সেপ্টেম্বর গাজালার বোনের বিয়ে ছিল। সেই অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন ইরফান। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরও পরিবারের সদস্যদের মধ্যে উৎসবের আবহ ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। জানা গিয়েছে, গাজালার ভাই সুহেল পঞ্জাব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর জন্য ব্যাগ গুছিয়ে দিচ্ছিলেন গাজালা। সেই সময় বাড়ির উপরের তলায় চলে আসেন ইরফান। সেখানেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিবারের সদস্যদের দাবি, কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত বাকবিতণ্ডা ভয়াবহ আকার নেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গাজালার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

গাজালার চিৎকার শুনে নিচ থেকে আত্মীয়রা দ্রুত উপরে ছুটে আসেন। তারা দেখতে পান, গাজালা গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। পাশাপাশি ইরফানও আহত হন। দেরি না করে সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা দুজনকেই নানৌটা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা গাজালাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ইরফানের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইরফানের গলাতেও আঘাত রয়েছে। মহিলার মৃত্যুর খবর পৌঁছতেই তার বাবার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়েই নানৌটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চরণ পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ বাড়িটি ঘুরে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে গাজালার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে হামলার সঠিক কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে বিবাদ হয়েছিল, হামলার সময় ঠিক কী ঘটেছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের