এল না অ্যাম্বুল্যান্স, গর্ভবতীকে কাঠের ভ্যানে চাপিয়ে হাসপাতালে স্বামী

নড়েচড়ে বসেছে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, দামোহ (মধ্যপ্রদেশ): অ্যাম্বুলেন্স চাইতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও পাওয়া যায়নি অ্যাম্বুল্যান্স। ওদিকে, স্ত্রীর গর্ভযন্ত্রণা শুরু হয়েছে। হাসপাতালে নিয়ে না গেলে বিপদ ঘটতে পারে এই আশঙ্কায় স্ত্রীকে কাঠের ভ্যানে চাপিয়ে হাসপাতালের পথে রওনা দিলেন স্বামী।

হাসপাতালে গিয়েও শান্তি নেই। খোঁজ নিয়ে জানতে পারেন, হাসপাতালে ডাক্তার বা নার্স নেই। তবে সান্ত্বনা একটাই হাসপাতাল কর্তৃপক্ষ গর্ভবতীর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে। মহিলাকে প্রথমে জেলা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় হাট্টা। সেখানে প্রয়োজনমতো চিকিৎসা না পাওয়া ফের ওই হাসপাতাল থেকে দামোহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি দেখে টনক নড়ে প্রশাসনের। প্রশাসন থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

গর্ভবতী স্ত্রীকে কাঠের ভ্যানে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান কৈলাশ আগরওয়াল। সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সে জরুরী নম্বরে একাধিকবার ফোন করে। প্রথমত, ফোন কেউ তুলছিল না। আর ফোন তোলার পর জানিয়ে দেওয়া হল অ্যাম্বুল্যান্স নেই। ওদিকে, স্ত্রী অসম্ভব প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। অনন্যোপায় কৈলাশ স্ত্রীকে কাঠের ভ্যানে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে যান জেলা আরোগ্য কেন্দ্রে। শোনেন ডাক্তার-নার্স কেউ নেই। সেখানে অবশ্য অ্যাম্বুল্যান্স মেলে। স্ত্রীকে তাতে চাপিয়ে নিয়ে যান দামোহ জেলা হাসপাতালে।

সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনা ভাইরাল হওয়ার পর জেলা স্বাস্থ্য অধিকর্তা জেলা আরোগ্য কেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে।

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ