সাত পাকে বাঁধা পড়ার বর্ষপূর্তিতেই বিয়ের জোড় পরে আত্মঘাতী দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ বছরের বিবাহ বার্ষিকীর দিনই নিজেদের শেষ করে দিলেন দম্পতি । এমনই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল নাগপুর । সেখানে এক দম্পতি নতুন জামা কাপড় পরেই    বিবাহ বার্ষিকীর দিন আত্মহত্যা করেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । আত্মহত্যার  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে  পুলিশ। নিহত দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরে নিঃসন্তান ও বেকারত্ব নিয়ে মানসিক চাপে ছিলেন এই দম্পতি । তাই ২৬ বছরের বিবাহ বার্ষিকীর দিন নিজেদের শেষ করে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে আত্মহত্যা করার আগে নতুন পোশাক পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস তাঁরা দিয়েছিলেন। এরপরই  ঘটে  মর্মান্তিক ঘটনা।  নিহত দম্পতি  হলেন জেরিল দাসমন অস্কার মনক্রিফ (৪৮) ও অ্যানি জেরিল মনক্রিফ (৪৫) । তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোন সুইসাইট নোট উদ্ধার করেনি পুলিশ ।

সিনিয়র ইন্সপেক্টর ক্ষীরসাগর জানিয়েছেন, আত্মহত্যার কারণ এখন স্পষ্ট নয় । তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্তান না হওয়া এবং বেকারত্বের কারণেই তাঁরা আত্মহত্যা করেছেন। পরিবারের সকলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ইতিমধ্যেই পুলিশ BNS এর ১৯৪  ধারায় মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড