নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইআইটি বম্বেতে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র সাহিল ওয়াকোডের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। এবার তাঁর পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে প্রায় তিন মাস ধরে  মানসিক হেনস্থার শিকার হচ্ছিলেন সাহিল। নিচু জাত বলে তাঁকে ছোট করা হত বলে অভিযোগ উঠেছে। মৃত ছাত্রের বাবার এই অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও জনজাতি আইনে এক অধ্যাপক-সহ কয়েকজনের বিরুদ্ধে  মামালা দায়ের হয়েছে।   

২০ বছর বয়সি সাহিল এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ১৮ সেপ্টেম্বর পরীক্ষার সময় তাঁর কাছে মোবাইল ফোন পাওয়া যায় বলে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিষ্ঠানের দাবি, পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পেতে তিনি ChatGPT ব্যবহার করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে কাউন্সেলিং করা হয়েছিল বলে দাবি প্রতিষ্ঠানের। তবে, সাহিল ওয়াকোডের বাবা অভিযোগ করেছেন যে, ডিরেক্টর  শিরীশ বি কেদারের নির্দেশে গত তিন মাস ধরে তাঁর ছেলে  জাতপাত নিয়ে গালিগালাজ, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি অভিযোগে স্পষ্টভাবে অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার নাম উল্লেখ করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। 

আরও পড়ুন: মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা 

তবে শুধু সাহিলের বাবা নয়, এর আগে সাহিলের মা- ও অভিযোগ করেছিলেন যে তাঁর ছেলেকে হয়রানি করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে মারাত্মকভাবে হয়রানি করা হয়েছিল। আমি ন্যায়বিচার চাই।’ উল্লেখ্য, আইআইটি বম্বের ক্যাম্পাসের ভিতর গত ছ’মাসে এই নিয়ে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। এদিকে IIT বম্বে কর্তৃপক্ষ জাতিগত বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানের দাবি, সাহিলের তরফে SC/ST সেল বা প্রশাসনের কাছে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। অধ্যাপককে ঘিরে ওঠা অভিযোগ-সহ পুরো ঘটনাই এখন পুলিশের তদন্তের আওতায়। তদন্তভার ইতিমধ্যেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে দেওয়া হয়েছে। 

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের