‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: জমুই, সমস্তিপুরের পর বাঁকা। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মন্দার পর্বতে ঘুরতে যাওয়া এক তরুণীর সঙ্গে এক যুবকের অসভ্যতামির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তরুণীর শ্লীলতাহানি চালানো নীতি পুলিশধারী যুবককে বলতেও শোনা গিয়েছে, ‘আমি করব গুন্ডাগিরি, কী করবে খাকি উর্দিধারী?’ সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। যদিও তরুণীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার করা যায়নি। পর পর প্রকাশ্য দিবালোকে তরুণীদের শ্লীলতাহানির ঘটনা বিহারের আইনশৃঙ্খলার পরিস্থিতিকে বেআব্রু করে দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে পর পর একই ধরনের ঘটনা  রাজ্যের বিজেপি সরকারের বিড়ম্বনা বাড়িয়েছে।

বাঁকার মন্দার পর্বত পর্যটকদের কাছে যথেষ্টই আকর্ষণীয়। ওই পর্যটন কেন্দ্রেই গত ৩ সেপ্টেম্বর ঘুরতে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘এক যুবক তরুণীর হাত ধরে টানাটানি করছে এবং অশ্লীলভাবে সংবেদনশীল স্থান স্পর্শ করার চেষ্টা চালাচ্ছে। এক পর্যায়ে অভিযুক্ত যুবক হাতে চটি নিয়ে তরুণীকে আঘাতের চেষ্টা চালাচ্ছে।’ প্রকাশ্যে এক তরুণীর শ্লীলতাহানি করার চেষ্টা চললেও ঘটনাস্থলে উপস্থিত থাকা বাকিরা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। এমনকি শ্লীলতাহানিতে উদ্যত যুবককে জনপ্রিয় ভোজপুরি গান ‘হাম করেঙ্গে গুন্ডাগর্দি, ক্যা কর লেঙ্গে সরকারি উর্দি’ গান গেয়ে রিল বানাতেও দেখা গিয়েছে। পরে ওই রিল সমাজমাধ্যমে আপলোড করা হয়েছে।

তরুণীর শ্লীলতাহানির ঘটনা যে এলাকায় ঘটেছে সেই বংশী থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ কুমার ঝা জানিয়েছে, ‘গত ২২ সেপ্টেম্বর সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরেই মন্দার পর্বতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ আধিকারিকরা নিশ্চিত হয়েছেন, মন্দার পর্বতেই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ছয় অজ্ঞাতপরিচয় যুবকের নামে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪,৭৫,৭৬,৩(৫) এবং তথ্য-প্রযুক্তি আইন-২০০০ এর ৬৬ই এবং ৬৭-এ ধারায় ওই মামলা রুজু করা হয়েছে। তবে শ্লীলতাহানিতে জড়িত যুবকদের পরিচয় শনাক্ত করা যায়নি।’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র