পুলিশের সামনেই মহকুমা শাসকের কলার চেপে ধরলেন ‘বীরঙ্গনা’ মহিলা, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের মাউ জেলায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে চমকে গিয়েছেন উপস্থিত ব্যক্তিতা। ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মহিলা মধুবন তহসিলের মহকুমা শাসকের সঙ্গে  সঙ্গে দুর্ব্যবহার করেন, যিনি সরকারি নির্দেশে গ্রামের রাস্তায় ইন্টারলকিং সিস্টেম বসাতে এসেছিলেন। সেই সময়ে স্থানীয়দের সঙ্গে বিবাদ এমন পর্যায়ে পৌঁছে যায় যে, পুলিশের উপস্থিতিতেই এক মহিলা মহকুমা  শাসক (SDM) রাজেশ কুমার আগরওয়ালের কলার ধরে তাঁকে টেনে নিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অশ্লীল ভাষা ব্যবহার করতেও শোনা গিয়েছে।

আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যায় পুলিশও। বিষয়টি বেগতিক দেখেই পুলিশ হস্তক্ষেপ করে মহকুমা শাসকেকে উদ্ধার করে এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, পুলিশের উপস্থিতিতে একজন মহিলা SDM-এর কলার ধরে টেনে ধরছেন আর তখন অন্যএকজন পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। এই ভিডিওটি মাউয়ের কাঠতারভ গ্রামের। সরকারি নির্দেশ মেনে গ্রামের রাস্তায় ইন্টারলক স্থাপনের জন্য এসডিএম রাজেশ কুমার আগরওয়াল, পুলিশ নিয়ে সেখানে পৌঁছেছিলেন। বিজয় শঙ্কর তিওয়ারি এবং তার পরিবার শুরু থেকেই এই কাজের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন : মেয়ের হেফাজত নিয়ে টানাপোড়েন, কন্নড় অভিনেত্রীকে অপহরণের অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

মহকুমা শাসক  রাজেশ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এডিএম এবং এসপি সহ সকল  আধিকারকদের কাছ থেকে ইন্টারলকিংয়ের কাজটি সম্পন্ন করার নির্দেশ পেয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, মহিলারা  তাঁর  সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং এমনকি তার কলার ধরেছেন। ভাইরাল ভিডিওতে, এসডিএম নিজেই একজন মহিলার সাথে দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন এবং  তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কথা বলেও সতর্ক করেছেন। এসডিএম বলেছেন, “মহিলারা একজন কর্মরত ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছেন, তাই উপযুক্ত ধারায় মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

কলার ধরার ঘটনার পর, উপস্থিত পুলিশ আধিকারকরা এসডিএমকে মহিলাদের হাত থেকে উদ্ধার করতে ছুটে যান। বিক্ষোভকারী মহিলাদের এবং পুলিশের মধ্যে   বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি শুরু হয়। ঘটনার খবর পেয়ে মধুবন থানার ইনচার্জ অভয় সিং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে পুলিশের উপস্থিতিতে নির্মাণ কাজ চলছে।

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ