বাবা-মায়ের আবেদনে পাষাণ হৃদয় গলে জল, আত্মসমর্পণ দুই জঙ্গির

উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: আদত পরিচয় জঙ্গি (militants)। কিন্তু তারা কারও না কারও সন্তান। কারও না কারও ভাই। তারা অনুরোধ করলে পাষাণ হৃদয় গলে জল হয়ে যায়।বাবা-মায়ের আবদনে সাড়া দিয়ে নিরাপত্তা বাহিনীর (security forces )কাছে আত্মসমর্পম করল দুই জঙ্গি।

নিরাপত্তা বাহিনী (security forces )সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই ঘটনার উল্লেখ করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যম জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে বাহিনীর কাছে খবর আসে, কুলগামের (Kulgam) হাদিগামে স্থানীয় দুই জঙ্গি (militants)আত্মগোপন করে রয়েছে। নিরাপত্তাবাহিনী সেখানে গেলে আত্মগোপন করে থাকা দুই জঙ্গি (militants)বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করলে বাহিনীও পাল্টা জবাব দিতে শুরু করে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই দুই জঙ্গির বাবা-মায়ের খোঁজ শুরু করে। এনকাউন্টার চলাকালীন বাহিনী ওই দুই জঙ্গির (militants)বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে এবং কড়া নিরাপত্তায় তাদের এনকাউন্টারস্থলে নিয়ে আসা হয়। দুই জঙ্গির বাবা এবং মা তাদের নাম ধরে ডাকতে শুরু করে। আর্জি জানায় বাহিনীর কাছে আত্মসমর্পণের। বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়ে দুই জঙ্গি অস্ত্রশস্ত্র সমেত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu-Kashmir police) তাদের টুইটার হ্যান্ডেলে এই এনকাউন্টারের খবর দিতে গিয়ে জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তাদের কাছে খবর আসে কুলগামের হাদিগামে স্থানীয় দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী(security forces ) সেখানে গেলে শুরু হয় এনকাউন্টার। এনকাউন্টার চলাকালীন স্থানীয় দুই জঙ্গির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। বাবা-মায়ের (parents) আর্জিতে সাড়া গিয়ে দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র।

ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের পূর্বেই গ্রেফতার বোন আলিমা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?