বেজিংকে জোর ধাক্কা দিল্লির, চিনা পণ্যের উপরে চাপল ২৭ থেকে ৬৩ শতাংশ শুল্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে সমর্থনের জের। বেজিংকে জোর ধাক্কা দিল নয়াদিল্লি। চিনা পণ্যের উপরে পাঁচ বছরের জন্য আরোপ করা হল শুল্ক। চিন ও তাইওয়ান থেকে আমদানিকৃত প্লাস্টিক প্রক্রিয়াকরণ মেশিনের উপরে পাঁচ বছরের জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমা শুল্ক বোর্ড। ২৭ থেকে ৬৩ শতাংশ কর চাপানো হয়েছে। ফলে চিন ও তাইওয়ান থেকে ওই যন্ত্রপাতি আমদানি কতে হলে বাড়তি টাকা গুনতে হবে আমদানিকারকদের।

প্লাস্টিক জাত পণ্যের ক্ষেত্রে গত কয়েক বছর ধরেই ভারতীয় বাজারে দাপট দেখিয়ে চলেছে চিনা ও তাইওয়ান থেকে আমদানি করা জিনিসপত্র। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মাথায় হাত বসেছে। দেশীয় বাজার থেকে চিন ও তাইওয়ানের প্লাস্টিক পণ্যের প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি সস্তা হওয়ায় উ‍ৎপাদকওরা ওই দুই দেশের দিকে ঝুঁকছিলেন। দেশীয় শিল্পোদ্যোগকে বাজিয়ে রাখতে চিনা ও তাইওয়ানের প্লাস্টিক  প্রক্রিয়াকরণ সংক্রান্ত যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বাড়তি শুল্ক চাপানোর সুপারিশ করেছিল ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিস (ডিজিটিআর)। সেই সুপারিশ মেনে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমা শুল্ক বোর্ড চিন ও তাইওয়ান থেকে আমদানিকৃত প্লাস্টিক প্রক্রিয়াকরন সংক্রান্ত যন্ত্রপাতির ক্ষেত্রে ২৭ থেকে ৬৩ শতাংশ অ্যান্টি ডাম্পিং কর আরোপ করেছে।

সিবিআইসির তরফে অবশ্য পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটগাড়ির ক্ষেত্রে ব্যবহৃত মিকা পার্ল শ্রেণিভুক্ত পণ্যের ক্ষেত্রে এই সল্ক কার্যকর হবে না। এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালে চিন থেকে আমদানিকৃত পিয়ারলেসেন্ট পিগমেন্টের উপরেও অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপানো হয়েছিল।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ