কম সময়ে হাইওয়ে তৈরি করে বিশ্বরেকর্ড গড়ার পথে ভারত

হাইওয়ে তৈরি হচ্ছে অমরাবতী এবং আকোলার মধ্য, দূরত্ব ৭৫ কিলোমিটার

Share:

নিজস্ব প্রতিনিধি, আকোলা (মহারাষ্ট্র): খুব কম সময়ের মধ্যে হাইওয়ে (highway)তৈরি করে গিনেসে নাম তুলতে চলেছে ভারত। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মাণের কাজ। হাইওয়ে (highway) তৈরি হচ্ছে অমরাবতী এবং আকোলার মধ্য, যার দূরত্ব ৭৫ কিলোমিটার। জাতীয় সড়ক তৈরির কাজ শুরু হয়েছিল চলতি মাসের ৩ তারিখ। আগামী ৭ জুনের মধ্যে তা শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তাব্যক্তিরা (a team from the Guinness Book) সেখানে রয়েছেন। তাদের হাতে রয়েছে ঘড়ি। নজরে ঘড়ির দুটি কাঁটার দিকে।

জানা গিয়েছে, এত কম সময়ের মধ্যে হাইওয়ে (highway)তৈরি করতে দিনরাত কাজ করছে আটশো থেকে হাজার কর্মী। দ্রুত কাজ করতে করতে  কারও শারীরিক অস্বস্তি শুরু হলে স্ট্যান্ডবাই হিসেবে রেখে দেওয়া কর্মীকে তার জায়গায় নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সড়ক নির্মাণের কাজে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, স্ট্যান্ডবাই হিসেবে সেই সব যন্ত্রপাতির বিকল্প রেখে দেওয়া হয়েছে।

৭৫ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির দায়িত্ব পেয়েছেন, রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। সংস্থাটি পুনের। পুনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা তাদের হাতে তৈরি। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এত কম সময়ের মধ্যে জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হলেও গুণগত মানের সঙ্গে কোনও তুলনা করা হচ্ছে না। কর্তৃপক্ষের (National Highways Authority of India)প্রতিটি নিয়ম মেনেই তৈরি হবে এই জাতীয় সড়ক।

আরও পড়ুন জাতীয় সড়কে ধস, ভেঙে পড়েছে সেতু, মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গ

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫