এই মুহূর্তে




ফের বাড়ল সংক্রমণ, চিন্তায় চিকিৎসকমহল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বাড়ল সংক্রমণ। একলাফে ২৪ শতাংশ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্রবার, ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় সংক্রমিত হয়েছেন প্রায় ২৪ হাজারের কাছাকাছি (২৩, ৫২৯)। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ।

বৃহস্পতিবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ২৩ হাজারের বেশি। সেদিক থেকে শুক্রবার দেশের দৈনিক সংক্রমণ বাড়ল বেশ খানিকটা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও

পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, আগের দিন বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে  করোনায় প্রাণ হারান ৩১১ জন। সেই সংখ্যাটা শুক্রবার কিছুটা কমেছে। শুক্রবার, ১ অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, হত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্রবার, ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) করোনায় প্রাণ হারিয়েছেন ২৭৭ জন।

এই নিয়ে  মোট করোনার প্রাণ হারিয়েছেন  ৪, ৪৮, ৩৩৯ জন। মোট আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৬ হাজার ৭০৭। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৩০ লক্ষ ৪৩ হাজার ১১৪ জন।  

কেন্দ্রকীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২০ হাজার ৮৯৯ টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা পেরিয়ে গেল ৫৭ কোটি।   স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ লক্ষ ৪০ হাজার ৪৫১ জন করোনা টিকা পেয়েছেন।  এনিয়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা ৮৯ কোটি ২ লক্ষ ৮ হাজার ৭।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

থাইল্যান্ডে পালিয়ে যাওয়া গোয়ার নৈশক্লাবের দুই মালিকের বিরুদ্ধে ‘ব্লু কর্নার’ নোটিশ জারি

‘‌ভোট চুরির থেকে বড় দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না’‌, বিজেপিকে তোপ রাহুলের

বিধ্বংসী আগুন কেড়েছিল ২৫ নিরীহের প্রাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল গোয়ার নৈশক্লাব

বোনের বিয়েতে হাজির থাকতে জামিন চাইলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ

লোভনীয় চাকরি ছেড়ে ‘ঠাকুমার শাড়ি’ নিয়ে ব্যবসা শুরু, প্রতি মাসে কোটি টাকা আয় দম্পতির

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর প্রাপকদের স্কুটার বিলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ