সর্বনাশ! দেশে দৈনিক করোনা সংক্রমণ আড়াই লক্ষ ছুঁইছুঁই

দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। দেশে হু হু করে বাড়ছে কোভিড। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। দেশে হু হু করে বাড়ছে কোভিড। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা। বৃহস্পতিবারে একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কাঁটায় বিদ্ধ হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার সেই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। সঙ্গে সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে দেশে করোনার তৃতীয় ঢেউ নয় সুনামি চলছে। যার দাপটে চিন্তা বাড়ছে আমজনতার মনে।

তবে গত ২৪ ঘণ্টায় করোনার কামড়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এই নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ব্যক্তির। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৪৮৮ জন। অর্থাৎ ওমিক্রনের চোখ রাঙানিও হু হু করে বাড়ছে দেশে। গত মে মাসে অর্থাৎ ২০২১ সালে এই পরিমাণ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউতে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম তাই কিছুটা হলেও নিশ্চিন্ত চিকিৎসক মহল। টিকাকরণের হারও পৌঁছেছে ভালো জায়গায়।

উল্লেখযোগ্য ভাবে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১-এর ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার এই ঘোড়ার লাফ দেখে চিন্তিত আমজনতা। ১৫৪ কোটি টিকাকরণের কাজ সম্পূর্ণ হয়েছে বৃহস্পতিবার সকাল ৭ টা পর্যন্ত।

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর