চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিষয় আফগানিস্তান: ভারতের ডাকা বৈঠকে থাকছে না পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে গতবছরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক বন্ধ করে ভারত। কিন্তু চলতি বছরে আগামী ১০ নভেম্বর দিল্লিতে বসছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে বৈঠক। অজিত ডোভালের তরফে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তানকে। এবারের আলোচনার বিষয়বস্তু আফগানিস্তানে তালিবানের আগ্রাসন। আর এই বৈঠকে উপস্থিত থাকতে পারব না বলেই আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তান। অর্থাৎ ভারতের তরফে হাত বাড়াতে চাইলেও ফের পিছু হটল পাকিস্তান। আদপে আফগানিস্তানে তালিবানি সরকার নিয়ে কোনও আলোচনা বা পদক্ষেপে গ্রহণে রাজি নয় ইমরানের সরকার। চিনের তরফেও ভারতকে কোনও সঙ্কেত দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এই দুই দেশ অর্থাৎ চিন ও পাকিস্তানই আফগানিস্তানে তালিবানি সরকারের পাশে দাঁড়িয়েছিল।

যদিও ইরান ও রাশিয়ার তরফে এই আলোচনাতে আসার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে ভারতকে। কিছুদিন আগেই মস্কোর আলোচনা সভায় ভারতের দুই প্রতিনিধি গিয়েছিল। তাই পুতিনের দেশও ডোভালের ডাকা নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে আসতে রাজি। মূলত ভারত ছাড়াও বিভিন্ন দেশের নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে হয় এই আলোচনা পর্ব। যার প্রধান হোতা ভারত। বিগত কিছু বছর ধরেই চলছে এই বিশেষ বৈঠক। করোনার জন্য ২০২০ সালে বন্ধ ছিল আলোচনা। আফগানিস্তানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়েই নানান আলোচনা হবে বলে জানা গিয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এই সাড়া পাওয়াতে খুশি ভারত। এই আলোচনা পর্বেই বোঝা যাবে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলির সম্পর্ক কতটা মজবুত।

Published by:

Share Link:

More Releted News:

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ