ইউনূস সরকারের ঘুম‌ কেড়ে চোপড়ায় বাংলাদেশ সীমান্তে নয়া ঘাঁটি ভারতীয় সেনাবাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের অগাস্ট মাসে হাসিনার সরকারের পতনের পর ঠেকে ভারত-বাংলাদেশের সম্পর্কের উত্তেজনার পারদ চড়ছে। সীমান্ত জুড়ে বসানো হয়েছে কড়া নজরদারি। এরমধ্যেই ইউনূস সরকারের মাথাব্যথা বাড়িয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী।

এখানেই শেষ নয় সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আসামের ধুবরিতেও। বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, “লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটি স্থাপন ও কার্যকর করার জন্য তাদের পেশাদারিত্ব, অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।” ইস্টার্ন কমান্ড জানিয়েছেন, ‘ অসম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক—পুনর্জাগরিত আসামের ঐতিহ্যের প্রতিফলন।’

এদিন আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুল রহমানসহ এলাকার নাগরিকদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজের গুরুত্বেরে উপর জোর দেন। বাংলার পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি অসমের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি। ভারতীয় সেনার এই উন্নয়ন ইউনূস সরকারের ঘুম‌ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই