Imran: মিলে গেল ভারতের জ্যোতিষীর গণনা !

গত ১৪ অক্টোবর টুইট করে সতর্ক করে দেন

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক:  জ্যোতিষ গণনা নিয়ে একটা কথা চালু আছে – ঝড়ে কাক মরে ফকিরের কেতা বাড়ে। যারা জ্যোতিষচর্চায় বিশ্বাস করেন তারা অবশ্য এই প্রবাদের ঘোরতর বিরোধী। ঘোর বিরোধী বিজ্ঞান মনস্করা। জ্যোতিষের গণনা ঠিক না ভুল তা নিয়ে তর্ক আগেও ছিল, আগামীদিনেও থাকবে। সেই তর্কের মধ্যে না গিয়ে ঢুকে পড়া যাক খবরে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের ওপর হামলা হবে বলে আগেই টুইট করে জানিয়েছিলেন জ্যোতিষ রোহিতশ্য ত্রিবেদী। গত ১৪ অক্টোবর তিনি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে ইমরান খানকে সতর্ক করে দেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে সতর্ক করতে গিয়ে তাঁর টুইট- ডিয়ার ইমরান, আগে খতরা হ্যায়। পাকিস্তান কী সড়কো পর খতরা হ্যায়। জলসৌ মে সতর্ক রহে। জেল অধিক সুরক্শিত হ্যায়। থ্যাঙ্কস (প্রিয় ইমরান, সামনে বিপদ। পাকিস্তানের রাস্তায় আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। বিপদ সভা-সমাবেশে। আপনার জন্য সব থেকে বেশি নিরাপদ দেশের যে কোনও জেল।

উল্লেখ করার মতো বিষয় হল ওই টুইটের ২০ দিন বাদে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা হল। ঘাতক ধরা পড়েছে। সে শিকার করে নিয়েছে পরিকল্পনার কথাও। ঘাতক জানিয়েছে, ইমরানকে সে সহ্য করতে পারে না। দেশবাসীকে ইমরান বিভ্রান্ত করতে চাইছে। ইমরান ছাড়া দ্বিতীয় কাউকে হত্যা করার পরিকল্পনা তাঁর ছিল না।আজ শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে হাসপাতালের বিছানায় শুয়ে ভাষণ দিয়েছেন ইমরান।

বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে পাকিস্তানের  প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এ কে ৪৭ থেকে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতী। 

আরও পড়ুন BIG BREAKING: গুলিবিদ্ধ ইমরান খান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে AK-47 থেকে গুলি

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা