দেশে বিশ্ববিদ্যালয়ে এবার থেকে দু’বার হবে পড়ুয়া ভর্তি, জানাল ইউজিসি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে বছরে দু’বার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার  সুযোগ পাবে পড়ুয়ারা। এমনটাই জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিটি অর্থাৎ ইউজিসি প্রধান জগদীশ কুমার। তিনি জানান, বিদেশের মতো বছরে দু’বার ভর্তির সুযোগ পাওয়া যাবে  ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে। এরফলে বেশ সুবিধা পাবে পড়ুয়ারা।

ইউজিসি জানিয়েছে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-আগস্ট ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া। এই প্রসঙ্গে জগদীশ কুমার জানিয়েছেন, ‘ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি বছরে দু’বার ভর্তির সুযোগ দেওয়া হলে  অনেক শিক্ষার্থী উপকৃত হবে। যেমন- বোর্ডের ফলাফল ঘোষণা, স্বাস্থ্যগত সমস্যা বা ব্যক্তিগত কারণে জুলাই-আগস্ট সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, তারা পরবর্তী সেশনে ভর্তি  হতে পারে। এরফলে কারুর বছর নষ্ট হবে না।‘

ইউজিসি প্রধান ব্যাখ্যা করেছিলেন যে দুবার  ভর্তির ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও উন্নত সুযোগ সুবিধা পাবে পড়ুয়ারা। এরফলে বেশ উন্নত হবে দেশের শিক্ষা ব্যবস্থা। তাতে বিশ্বব্যাপী শিক্ষার মানের সাথে যুক্ত হতে পারবে ভারত। এই নিয়ে ইউজিসি প্রধান জানিয়েছেন, ‘ বছরের দু-বার ভর্তি প্রক্রিয়া বাধ্যতামূলক নয়। যেসকল বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, শিক্ষক –শিক্ষিকা  রয়েছে তারা এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।‘ তবে একথা বলাই যায়, বিশ্ববিদ্যালয়ে দুবার ভর্তি প্রক্রিয়ার জেরে বেশ উপকৃত হবে পড়ুয়ারা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?