আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলে গেল ভারতের সবচেয়ে প্রাচীনতম হাতি বিজুলি প্রসাদ

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এশিয়াটিক হাতি বিজুলি প্রসাদের মৃত্যু হল। বয়স হয়েছিল প্রায় ৮৯ বছর। বার্ধ্যক্যজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আসামের উইলিয়ামসন মাগর গ্রুপের বেহালি চা বাগানে ভোর ৩.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সবচেয়ে পুরোনো এই হাতিটি। বিজুলির মৃত্যুতে পশুপ্রেমী, চা বাগানের শ্রমিক এবং স্থানীয়রা সমবেত হন এবং রাজকীয়ভাবে তাঁকে বিদায় জানানো হয়।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত হাতি শল্যচিকিৎসক ডক্টর শর্মা এক সংবাদসংস্থায় জানিয়েছেন, “বিজুলি প্রসাদ ছিল ভারতের সবচেয়ে পুরনো হাতি। আনুমানিক ৮-১০ বছর আগে দাঁত পরে যাওয়ায় বিজুলি প্রসাদ কিছুই খেতে পারছিলনা। আমি তাঁকে চিকিৎসা করি। সমস্ত নিয়মিত খাবার পরিবর্তন করেছিলাম।  বেশিরভাগ সেদ্ধ খাবার যেমন চাল এবং সয়াবিন শুরু করেছিলাম যা উচ্চ প্রোটিনযুক্ত। এটি তার দীর্ঘায়ু বৃদ্ধি করেছে।”

বিজুলির মৃত্যুতে চা বাগানের এক শ্রমিক বলেছেন, “বিজুলি প্রসাদ ছিলেন দ্য উইলিয়ামসন মাগর গ্রুপের গর্বের প্রতীক। শিশু অবস্থায় বারগাং চা বাগানে এনেছিল। পরে বারগাং চা বাগানটি বিক্রি হয়ে গেলে বিজুলিকে এখানে স্থানান্তর করা হয়েছিল।”

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ