মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

বিমানে বোমা রাখা আছে', মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে হুলস্থুল কাণ্ড। ঘটনা জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিমানে বোমা রাখা আছে’, মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক। ঘটনা জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক। যদিও তল্লাশিতে এমন কিছুই পাওয়া যায়নি এবং বিমানটিকে নিরাপদে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৬ অগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ। জানা যায়, লখনউ থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই 6E231-এ ইন্ডিগো ফ্লাইটের ক্রুরা বিমান বোমা রাখার তথ্য পান। হুমকি চিঠিতে বলা হয়, এই বিমানে বোমা রয়েছে।

কিছুক্ষণের মধ্যে উড়ন্ত অবস্থাতেই বোমা ফাটবে। তখন বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরের কিছুটা দূরে ছিল। আর বোমা হামলার হুমকি পাওয়ার পরেই পাইলট ও ক্রুরা নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যাত্রীদের আতঙ্কিত হতে বারণ করেন। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অবশেষে সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ কোনও ক্ষতি ছাড়াই বেঙ্গালুরু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ইন্ডিগো ফ্লাইটটি। অবতরণের পরপরই বোমা হামলার হুমকির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর নিরাপত্তা সংস্থা ও বিমানবন্দর কর্মকর্তারা বিমানটি পরীক্ষা করতে শুরু করেন। এখনও বিমানের ভিতরের অংশ, লাগেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির পরীক্ষা চলছে।

বিমানটির পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে এখনও পর্যন্ত পাওয়া খবরে, কোনও বোমা বা আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তাই বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলার হুমকিটি সম্পূর্ণ গুজব, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদিও, নিরাপত্তা সংস্থাগুলি এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। তাঁরা বোমা রাখার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না, বিস্তারিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই কর্মকর্তারা জানাতে পারবে যে, হুমকির উৎসটি প্রকৃত নাকি নিছক গুজব। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২