চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার দেখানো পথে এবার হাঁটল দেশের সর্ববৃহ‍ৎ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। আমেরিকা-ইরান যুদ্ধের কারণে যাত্রীদের কাছ থেকে জ্বালানির সারচার্জ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার (১৩ মার্চ) সংস্থার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘শনিবার (১৪ মার্চ) মধ্যরাত থেকেই অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের উপরে জ্বালানি সারচার্জ চালু হচ্ছে। সকল অন্তর্দেশীয় ও উপমহাদেশীয় বিমানের টিকিটের উপর ৪২৫ টাকা, মধ্যপ্রাচ্যের টিকিটের উপরে ৯০০ টাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিনের টিকিটের ক্ষেত্রে ১৮০০ টাকা জ্বালানি সারচার্জ চালু হচ্ছে। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার উড়ান টিকিটের উপরে ১,৮০০ এবং ইউরোপের দেশগুলির টিকিটের উপরে ২,৩০০ টাকা বাড়তি দিতে হবে যাত্রীদের।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমেরিকা-ইরান যুদ্ধ। ওই যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি-শঙ্কা তৈরি হয়েছে। ইরান কর্তৃপক্ষ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ঘুরপথে তেল আমদানি করতে হচ্ছে বিভিন্ন দেশকে। ভারতও তার ব্যতিক্রম নয়। ফলে জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুল পদক্ষেপে চটেছে ইরান সরকার। গত মাসে ইজরায়েল সফরে গিয়ে তিনি গণহত্যাকারী হিসাবে পরিচিত বেঞ্জামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেছিলেন। এমনকি ইজরায়েলকে ফাদারল্যান্ড হিসাবেও আখ্যা দিয়েছিলেন। তাতেই চটে গিয়েছেন ইরানি শাসকরা। ইজরায়েলের দোসর হিসাবে চিহ্নিত করেছে মোদি সরকারকে। গত দুদিন ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান থেকে শুরু করে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচিকে ফোন করে ভারতীয় তেলবাহী জাহাজকে  হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়ার জন্য কর জোড়ে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ বিফলে গিয়েছে।

আমেরিকা ও ইরান যুদ্ধের কারণে গত ১০ মার্চ এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রীদের কাছ থেকে জ্বালানি সারচার্জ নেওয়ার কথা ঘোষণা করেছিল। গতকাল বৃহস্পতিবার থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেওয়া শুরু করেছে। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া ১০ থেকে ২০ মার্কিন ডলার বৃদ্ধি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ