বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়েছিল। আর তাতেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের নামী ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি। সমাজমাধ্যমে ১২৬ লাখ ফলোয়ার থাকা নিধির এমন পদক্ষেপে থ মেরে গিয়েছেন তাঁর অনুরাগী ও পরিজনরা। মোরেবা থানার আধিকারিক জ্ঞানেন্দ্র সিংহ জানিয়েছেন, ফোনে কোন কথা কাটাকাটির জেরে নিধি এমন চরম পদক্ষেপ নিল তা জানতে কল রেকর্ডস খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জয়ী নিধি সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন। ৩০ বছর বয়সী ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছিল ৭ লাখ। আর ফেসবুকে ৯ লাখ। সমাজমাধ্যমে কনটেন্ট তৈরির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। মোরেবা থানার ভুসা রোডে নিজেদের পারিবারিক বাড়িতেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আটটা বেজে ২০ মিনিটে পঞ্জাবের বাসিন্দা ইঞ্জিনিয়ার সোনু সিংহের সঙ্গে ফোনে কথা বলেন। দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। অভিমানে আত্মহত্যার কথা জানান নিধি। পরিস্থিতি বেগতিক দেখে নিধির মা হেমলতা তিওয়ারিকে ফোন করে সোনু বলেন, ‘আন্টি, উপরে যান, নিধি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোনুর ফোন পেয়েই দুই মেয়েকে নিয়ে দোতলায় নিজের কক্ষের সামনে যান হেমলতা। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জামাই নীলেশ মিশ্রকে খবর পাঠান হেমলতা। জামাই নীলেশ মিশ্র পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যানে গলার ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে নিধি। ওড়না কেটে নিধির নিথর দেহ নামিয়ে তড়িঘড়ি সিংগ্রৌলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছেন নিধি।’

খবর পেয়েই মোরেবা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে নিধির মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেয়। মোরেবা থানার ওসি জ্ঞানেন্দ্র সিংহ জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। সোনু সিংহের সঙ্গে নিধির ফোনালাপের কল রেকর্ডসও সংগ্রহ করা হচ্ছে। শুধু কথা কাটাকাটির জেরেই নাকি অন্য কোনও কারণে নিধি চরম পদক্ষেপ নিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো