ইনস্টাগ্রামে মহিলা সেজে ম্যাসেজ, দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি তরুণ চিত্রশিল্পীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া যতটা ভালো ততটাই খারাপ। সমাজমাধ্যম যে যুব সমাজের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে সেই প্রমাণই মিলল ফের একবার। ইনস্টাগ্রাম থেকে পাদা ফাদে পা দিয়ে মর্মান্তিক মৃত্যু হল তরুণ চিত্রশিল্পীর। জানা গিয়েছে,  মহারাষ্ট্রের পুনের বিশ্রান্তওয়াড়ি এলাকায় ১৭ বছর বয়সী এক যুবক আমান সিংকে নৃশংসভাবে খুন করা হয়েছে।  জানা গিয়েছে,  পেশায় একজন চিত্রশিল্পী আমান সিং ২০২৫ সালের ২৯  ডিসেম্বর সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। তার তাঁর পরিবার বিশ্রান্তওয়াড়ি থানায় নিখোঁজ  ডায়েরি করেন।

তদন্তের নেমে চমকে যায় পুলিশ। একটি নির্জন এলাকায় পুঁতে রাখা যুবকের মৃতদেহ উদ্ধার  করা হয়। প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে অভিযুক্ত ব্যক্তি একটি মেয়ের নামে ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে যুবকটিকে প্রলুব্ধ করেছিল। আমান সিং বিশ্বাস করেছিলেন যে তিনি একজন তরুণীর  সঙ্গে কথা বলছেন এবং কাটরাজ ঘাটে দেখা করার পরিকল্পনা করেছিলেন। ঘটনা দিন সকাল ৯টায় যখন আমান ঘাটে পৌঁছায়, তখন চার অভিযুক্ত ঘটনাস্থকে উপস্থিত ছিল। পুলিশের দেওয়া তথ্যে জানা গিয়েছে, অভিযুক্তরা যুবকের উপর আক্রমণ করে, তাকে অজ্ঞান করে দেয়। এরপর তারা তাকে খেদ-শিবপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং পাথর ও কাস্তে দিয়ে নির্মমভাবে খুন করে। হত্যার পর, তারা মৃতদেহ মাটিতে পুঁতে রেখে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে।

আরও পড়ুন: মাঝরাতে ইঁদুর মারার বিষের অর্ডার, তরুণীর কান্নার শব্দ শুনে ডেলিভারি দিলেন না ‘ব্লিঙ্কিট’ কর্মী

পুলিশ বেলগাঁওয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী প্রথমেশ চিন্দু অধিকারী এবং ১৯ বছর বয়সী নাগেশ বালাজি ধাবালেকে গ্রেফতার করেছে  এবং ১৬ এবং ১৭ বছর বয়সী দুই নাবালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা জানিয়েছে যে  আগের বিরোধ এবং হয়রানির কারবে এই খুনের ঘটনা ঘটেছে।  পুনের ক্রাইম ডিসিপি জানিয়েছেন যে মোবাইল লোকেশন ট্র্যাকিং এবং টেকনিক্যাল বিশ্লেষণের মাধ্যমে মামলাটি সমাধান করা হয়েছে। পুলিশ এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিকের উৎস এবং পরিচয় তদন্ত করছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ফাঁদের বিপজ্জনক দিকটি তুলে ধরে। পুলিশ জানিয়েছে যে শীঘ্রই সমস্ত অভিযুক্তকে  গ্রেফতার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২