জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আজ শুক্রবার (২ অক্টোবর) উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে আম আদমি পার্টির একাধিক নেতা এবং ছাত্র সংগঠনের কর্মী-সমর্থক সহ ৭০০-র বেশি মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক হওয়ার মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি, প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং বিধায়ক সঞ্জীব ঝা।   

বিক্ষোভের আগে থেকেই যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়নি। নিউ দিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি ছিল। ফলে অনুমতি ছাড়া জমায়েত, মিছিল বা বিক্ষোভের উপর বিধিনিষেধ ছিল। এ দিন যন্তর মন্তরে পৌঁছন AAP নেতারা। তাঁদের মধ্যে ছিলেন সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা এবং অতীশি। রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকেও পুলিশ উত্তর অ্যাভিনিউ এলাকায় আটকে দেয় বলে জানা গিয়েছে। বিক্ষোভস্থল এবং তার আশপাশ থেকে বহু ছাত্র সংগঠনের সদস্যকেও আটক করা হয়। AAP-এর অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আসা দলের নেতাদের পুলিশ আটক করেছে। সৌরভ ভরদ্বাজও পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন এবং দাবি করেন, বিক্ষোভের আগে থেকেই পাঁচশোর বেশি মানুষ যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন। দলটি জানিয়েছে, তাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

অন্যদিকে, AISA, SFI, NSUI-সহ একাধিক ছাত্র সংগঠনও এ দিনের কর্মসূচিতে যোগ দেয়। পুলিশ সূত্রে খবর, SFI-এর প্রায় ৭০০ সদস্য যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের একাংশকে অশোকা রোডের কাছে আটকে দেওয়া হয়। বিক্ষোভের প্রভাব পড়ে দিল্লির যাতায়াত ব্যবস্থাতেও। নিরাপত্তার কারণে একাধিক মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ ছিল বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। এই কর্মসূচির মূল বিষয় ছিল SIR এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তি। বিক্ষোভকারীদের একাংশ জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলে। একই সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে তদন্ত এবং নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইনে পরিবর্তনের দাবিও সামনে এসেছে। এ দিন দিল্লির পাশাপাশি মুম্বইয়েও নির্বাচন কমিশন ও এসআইআর-কে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা গিয়েছে। 

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

অমিতাভ-ঐশ্বর্যর সঙ্গে ফের কোমর দোলাবেন অভিষেক, কোন ছবিতে দেখা যাবে?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP