ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিদিনের মতোই নিজের নির্দিষ্ট পোশাক পরে ডিউটিতে গিয়েছিলেন এক জওয়ান। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু কাজের জায়গায় পৌঁছে হঠাৎ এমন কাণ্ড ঘটালেন তিনি, যা দেখে উপস্থিত সাধারণ মানুষ কার্যত হতবাক হয়ে যান। ডিউটির পোশাক পরেই রাস্তায় গড়াগড়ি দিতে শুরু করেন ওই জওয়ান। মাঝ রাস্তায় তাঁকে এভাবে পড়ে থাকতে দেখা যায়। আশপাশের লোকজন প্রথমে বিষয়টি দেখে বুঝতেই পারেননি ঠিক কী ঘটেছে। পরে তাঁর এমন আচরণ দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও করতে শুরু করেন।

উত্তরপ্রদেশের কন্নৌজে ডিউটির পোশাকে এক PRD জওয়ানের রাস্তায় শুয়ে হইচই করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তির্বা ক্রসিং এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই জওয়ানকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ব্রীথ অ্যানালাইজার পরীক্ষাতেও তাঁর শরীরে উচ্চমাত্রায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০ বছর বয়সি রাম সিং যাদবের ডিউটি ছিল যান চলাচল নিয়ন্ত্রণে। ২৫ অগস্ট সরায়মীরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। পরে তির্বা ক্রসিংয়ের জিটি রোডে তাঁকে রাস্তার মাঝখানে শুয়ে থাকতে দেখা যায়। আশপাশ দিয়ে যানবাহন চলাচল করলেও তিনি রাস্তা থেকে উঠছিলেন না। খবর পেয়ে পুলিশ ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে সরানোর চেষ্টা করেন। সেই সময় তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং বচসার ঘটনাও ঘটে।

ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের তরফে ব্রীথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। পুলিশ দাবি করেছে, পরীক্ষায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ৫৬৫ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়। এরপর রাম সিংকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয় এবং রক্তের নমুনাও পরীক্ষায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দায়িত্ব পালন করার বদলে জওয়ানকে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে বেশ কিছুক্ষণ ধরে ভিড় জমে যায়। ডিউটির পোশাক পরে একজন দায়িত্বপ্রাপ্ত জওয়ানের এমন আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে। 

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির