মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকা সমেত ৩০টি বস্তা উদ্ধার করা হয়েছে, যিনি সারাজীবন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিক্ষা করা খুব দুঃখজনক! সর্বস্বান্ত হওয়ার পর সাধারনত মানুষ থালা হাতে ভিক্ষা করতে নামে। সারাদিনে পথচলতি মানুষ যা দেয়, তা দিয়েই পেট চলে ভিক্ষুকদের। যদিও বর্তমানে বাচ্চা-বুড়োদের দিয়ে ভিক্ষা করিয়ে বেআইনি চক্র চালাচ্ছে কিছু আসাধুরা। কিন্তু কখনও কি শুনেছেন ভিক্ষা করেও লাখ-লাখ টাকা জমানো যায়! হ্যাঁ কর্নাটকের মাণ্ড্যতে একটি তাজ্জব ঘটনা ঘটেছে।

এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকা সমেত ৩০টি বস্তা উদ্ধার করা হয়েছে, যিনি সারাজীবন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কর্নাটকের মাণ্ড্য অঞ্চলের ইস্ট থানার অন্তর্গত গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায়। সূত্রের খবর, নূর নামের ওই বৃদ্ধা রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন। গত ১৯ অগস্ট বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি মারা যান। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করেন।

এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ টি বস্তা উদ্ধার করে স্থানীয়রা। যেগুলি খুলতেই মাথায় হাত পড়ে সবার। বস্তার ভিতরে ঠাসা অবস্থায় পাওয়া যায় ১০, ২০ এবং ৫০ টাকার হাজার হাজার মুদ্রা ও নোট। নূর ওই ভাড়া বাড়িতে বোনের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর বোন দুই বছর আগে মারা যান। এরপর থেকে একাই থাকতেন নূর। তাঁরা কেউই বিবাহিত ছিলেন না। সারা জীবন ধরে ভিক্ষায় পাওয়া টাকা-পয়সা ব্যাগে জমিয়ে রাখতেন। তাঁর বাড়িতে থেকে টাকাভর্তি বস্তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকার হদিশ মিলেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয়রা তাঁর বাড়ির জিনিসপত্র তছনছ করে টাকা গুনছে। গণনার পর মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৮,৪০,০০০ টাকা। টাকাটা তার ভাইদের হাতে তুলে দেওয়া হয়। ভাইদের একজন ৬ লক্ষ টাকা নেন এবং অন্যজন ২,৪০,০০০ টাকা পান, যা তিনি পরে একটি মসজিদে দান করে দেন। 

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ