৫ নির্বাচনী প্রতিশ্রুতি চালু করল কর্ণাটক সরকার

শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা ভোটের আগে সে রাজ্যে কংগ্রেসের তরফে যে ৫ নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনকল্যাণমূলক সেই প্রকল্পগুলিতে অনুমোদন দিল কর্ণাটক মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে হাত শিবির প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যবাসীর স্বার্থে ৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হবে। সেই প্রতিশ্রুতি মতো ৫ প্রকল্পে অনুমোদন দিল মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘আমরা আজ মন্ত্রিসভার একটি বৈঠক করেছি। পাঁচটি প্রতিশ্রুতি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাঁচটি গ্যারান্টি বর্তমান আর্থিক বছরে বাস্তবায়িত হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, তিনি এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি তথা বর্তমানে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী, ডিকে শিবকুমার গ্যারান্টি কার্ডগুলিতে স্বাক্ষর করেছেন। এই ৫ প্রকল্প কোনও জাত বা ধর্ম না দেখে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য কর্ণাটক সরকারের পাঁচটি জনকল্যাণমূলক প্রকল্প হল সমস্ত পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রতিটি পরিবারের মহিলা প্রধানকে ২০০০ টাকা মাসিক সহায়তা, বিপিএল পরিবারের প্রতিটি সদস্যকে ১০ কেজি চাল বিনামূল্যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা এবং বেকার ডিপ্লোমা হোল্ডারদের জন্য ১৫০০ টাকা করে দুই বছরের জন্য। এছাড়া সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৫০,০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছে কংগ্রেস সরকার।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির